Monday, June 8, 2026
36.3 C
Dhaka

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগ একটি জঙ্গি সংগঠন : সাদিক কায়েম

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, দেশের স্বাধীনতা ও মুক্তিকামী ছাত্র-জনতাকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ‘রান উইথ জবি শিবির’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। সকাল সাড়ে ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কর্মসূচিটি শুরু হয়ে কোর্ট এলাকা, রায় সাহেববাজার মোড়, ধোলাইখাল ঘুরে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয়। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে, তবে তাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে। এই শক্তিগুলোকে আইনগতভাবে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ফিট রাখতে এবং জাতির নেতৃত্ব দিতে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে হবে।

ডাকসুর এই ভিপি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তারিখ পেছানোয় প্রশ্ন উঠেছে। তিনি কর্তৃপক্ষকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং শিক্ষক-ছাত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না করার পরামর্শ দেন।

সাদিক কায়েম বলেন, “আজকের কর্মসূচি তরুণদের শরীরচর্চার প্রতি আগ্রহ তৈরি করেছে। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই সমাজে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রয়েছে, যা অতীতে রাজনৈতিক দমননীতির কারণে বাধাগ্রস্ত হয়েছিল।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, বিতর্ক সম্পাদক ও জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম, শাখা সভাপতি রিয়াজুর ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

এআইয়ের নকশায় তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন, মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন...

মৃত ব্যক্তির উপকারে আসে যে আমল, কোরআন-হাদিসে যা বলা হয়েছে

ইসলামে জীবিত ব্যক্তির দোয়া মৃতদের উপকারে আসে বলে কোরআন...

ভালো ঘুমের খোঁজে ক্যাম্পিং, গবেষণায় মিলছে ইতিবাচক ইঙ্গিত

অনিদ্রা ও ঘুমের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে।...

বাংলাদেশের ক্ষেত্রফল বর্গকিলোমিটারে বলা হয় কেন, ঘন কিলোমিটারে নয়

বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল সম্পর্কে জানতে চাইলে সাধারণত বলা...

প্রিয় নবীর রওজায় কেন নেই দরজা-জানালা, ইতিহাসে মিলল তার ব্যাখ্যা

মদিনায় অবস্থিত মসজিদে নববির অন্যতম পবিত্র স্থান হলো রওজা...

সবুজ প্রকৃতিতে মাত্র ২০ মিনিট, শরীর ও মনে মিলতে পারে ইতিবাচক পরিবর্তন

ব্যস্ত নগরজীবনে মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি এখন অনেকেরই...

চার দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ

পঞ্চগড় সীমান্তে কয়েকদিন ধরে শূন্যরেখায় অবস্থান করা শিশুসহ ১০...

চ্যাটবটের গণ্ডি পেরিয়ে এজেন্টিক এআইয়ের উত্থান, প্রযুক্তি বিশ্বে নতুন যুগের সূচনা

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে চ্যাটবটনির্ভর ব্যবহারের...

১১ জুনের বাজেট ঘিরে সরকারের প্রস্তুতি জোরদার

আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে মন্ত্রিপরিষদ বিভাগে একটি গুরুত্বপূর্ণ...

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

দেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে রাতের দিকে ভূমিকম্প অনুভূত...

‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় নেওয়া কি সুন্নতের অন্তর্ভুক্ত?

ইসলাম মানুষের ব্যক্তিগত, সামাজিক ও পারস্পরিক আচরণের জন্য সুস্পষ্ট...

খিলগাঁওয়ের ডাবের আইসক্রিমে মুগ্ধ ভোজনরসিকেরা

একটি বিশেষ ডেজার্ট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘দিলওয়ালে’...

এআই ঝুঁকি মোকাবিলায় দ্রুত নীতিমালা বাস্তবায়নের দাবি

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুদমুক্ত ঋণের গুরুত্ব ও কল্যাণকর দিক তুলে ধরেছে ইসলাম

বর্তমান সময়ে সুদমুক্ত ঋণ পাওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে...
spot_img

আরও পড়ুন

এআইয়ের নকশায় তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন, মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল

প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সম্পূর্ণ নতুন নকশায় তৈরি একটি ভ্যাকসিন প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষামূলক...

মৃত ব্যক্তির উপকারে আসে যে আমল, কোরআন-হাদিসে যা বলা হয়েছে

ইসলামে জীবিত ব্যক্তির দোয়া মৃতদের উপকারে আসে বলে কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে, মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা, দোয়া এবং কল্যাণ...

ভালো ঘুমের খোঁজে ক্যাম্পিং, গবেষণায় মিলছে ইতিবাচক ইঙ্গিত

অনিদ্রা ও ঘুমের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছে। ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং কৃত্রিম আলোর প্রভাবে অনেকের রাতের ঘুম ব্যাহত...

বাংলাদেশের ক্ষেত্রফল বর্গকিলোমিটারে বলা হয় কেন, ঘন কিলোমিটারে নয়

বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল সম্পর্কে জানতে চাইলে সাধারণত বলা হয় ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কোনো দেশের...
spot_img