Tuesday, September 22, 2026
27 C
Dhaka

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি: রাজধানীর ৩ শীর্ষস্থানীয় কলেজ

জাকিয়া সুলতানা প্রীতি

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ১২ মে থেকে।  তিনটি ধাপে প্রায় দুই মাস জুড়ে চলবে এ ভর্তি কার্যক্রম।

এদিকে আদালতের নির্দেশনা থাকায় গত দুই বছরের ন্যায় এবারও রাজধানীর শীর্ষ তিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পরীক্ষা (লিখিত) দিতে হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া রাজধানীর তিন কলেজগুলো হলো- নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ। ইতোমধ্যে নটর ডেম ও হলিক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নটর ডেম কলেজ:

রাজধানীর নটর ডেম কলেজ এবারও আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার প্রথম প্রহর থেকে কলেজটি ভর্তি আবেদন নেয়া শুরু হয়েছে। ১৩ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে এ আবেদন নেওয়া হবে। তবে ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত বিকাশের মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। দুটি ওয়েবসাইট ( http://ndc.mbilladmission.com, www.notredamecollege-dhaka.com) থেকে আবেদন করা যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি আবেদন বাবদ ২৬০ টাকা নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ-৫, মানবিকে জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষায় যেতে চাইলে বিজ্ঞান থেকে জিপিএ-৪.৫ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে চাইলে জিপিএ-৩.৫ পেতে হবে।

প্রতিষ্ঠানটি এবার বিজ্ঞানে ২০৮০ জন, মানবিকে ৪০০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০ জন শিক্ষার্থীর ভর্তি নেবে। আগামী ১৬ মে জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত আবেদনের আইডি নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর প্রকাশ করা হবে।

১৭ মে (শুক্রবার) এ ভর্তি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হসিক্রস কলেজ:

হলিক্রস কলেজ গতকাল (মঙ্গলবার) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ থেকে ১২ মে পর্যন্ত কলেজ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে আর ১০ থেকে ১২ মের মধ্যে তা জমা দিতে হবে। আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

১৭ মে (শুক্রবার) বিজ্ঞান বিভাগ, ১৯ মে (রোববার) বাণিজ্য ও মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মে পরীক্ষার ফল প্রকাশের পর ওইদিন এবং পরদিন ২৭ মে ভর্তি হতে হবে। এ বছর বিজ্ঞানে ৭৫০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০ এবং মানবিকে ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সেন্ট জোসেফ কলেজ:

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সেন্ট জোসেফ কলেজে আগামী ১৯ মে (রোববার) থেকে ভর্তি আবেদন ফরম বিতরণ শুরু করার কথা রয়েছে। আর আবেদন ফরম বিতরণ চলবে ২৫ মে পর্যন্ত। পরবর্তী এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে। সূত্রে জানা গেছে, সেন্ট জোসেফে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বাংলা ভার্ষণে জিপিএ-৫, বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্ষণে জিপিএ ৪.৮০ পয়েন্ট থাকতে হবে।

এছাড়াও বাণিজ্য বিভাগে বাংলা ভার্ষণের জন্য জিপিএ-৪ ও ইংরেজি ভার্ষণে জিপিএ-৩ চাওয়া হতে পারে। লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তির আবেদন ফরমের দাম এ বছর ২০০ টাকা নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img