Saturday, September 12, 2026
28 C
Dhaka

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান দিয়েছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ ও আলোচনা সভায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তৃতীয় কোনো ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করতে পারবে।

সভা শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই অনুষ্ঠানের আয়োজন করে।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘গ্রামে অনেক শিক্ষিত ছেলেমেয়েকে দেখি ঘুরে বেড়াচ্ছে। কোনো কাজ নেই। অথচ বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, চায়নিজ, কোরিয়ান, স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার মতো যেকোনো একটি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে কাজের সুযোগ তৈরি হতো। বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পারে এবং উন্নত বিশ্বে কাজের সুযোগ পেতে পারে। এতে ব্যক্তি, সমাজ এবং দেশ—সবাই উপকৃত হবে।’

তিনি আরও বলেন, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে হবে, যাতে তারা জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মক্ষেত্রে সফল হতে পারে।

পাসপোর্টের বয়স-সংক্রান্ত অনিয়মের প্রসঙ্গ তুলে সাবেক উপদেষ্টা বলেন, দেশে অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট তৈরি করে। তিনি বলেন, নিজেকে দক্ষ করে গড়ে তুললে ইউরোপে ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবন হারানোর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা আরও উৎসাহিত হবে। তিনি বর্তমান বিশ্বপরিস্থিতির প্রেক্ষাপটে উল্লেখ করেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে।

ডুসারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক ড. ফখরুল ইসলাম তালুকদার, ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img