Saturday, August 1, 2026
33 C
Dhaka
No menu items!

মন বসছে না পড়ার টেবিলে?

রাফি পড়াশোনার জন্য টেবিলে বসেছে। ১০ মিনিটের মধ্যে সে বই রেখে মোবাইলে স্ক্রল করছে, আবার দীর্ঘশ্বাস ফেলছে বইয়ের দিকে তাকিয়ে। আজকাল শিক্ষার্থীদের মধ্যে ‘পড়তে মন চাইছে না’—এ কথাটি খুবই স্বাভাবিক। কিন্তু কেন পড়ার সময় মন বসে না? গবেষকরা বলছেন, এটি কোনো চরিত্রগত দুর্বলতা নয়, বরং মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া।

মস্তিষ্ক এবং অলসতার বৈজ্ঞানিক ব্যাখ্যা

গবেষণায় দেখা গেছে, আমাদের মস্তিষ্ক তিনটি প্রধান অংশের মাধ্যমে কাজের মোটিভেশন নিয়ন্ত্রণ করে—

প্রিফ্রন্টাল কর্টেক্স: পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ।

বেসাল গ্যাংলিয়া: কাজ শুরু করার ‘স্টার্ট বাটন’।

ডোপামিন নেটওয়ার্ক: উদ্যম ও আগ্রহ বজায় রাখে।

যখন এই তিনটি অংশ সমন্বিতভাবে কাজ করতে ব্যর্থ হয়, তখন শিক্ষার্থী নিজেকে অলস মনে করে। বই পড়তে বসলেও মন বসে না, সহজ কাজও ভারী মনে হয়।

কেন মস্তিষ্ক কাজ এড়িয়ে যায়?

নিউরোসায়েন্স অনুসারে, মস্তিষ্ক প্রতিটি কাজের ক্ষেত্রে বিবেচনা করে—১. কাজ করতে কতটা মানসিক শক্তি প্রয়োজন, ২. কাজ করলে কী ধরনের ফল বা আনন্দ পাওয়া যাবে। যখন ফলাফলের মান কম মনে হয়, মস্তিষ্ক ‘সেফ মোডে’ চলে যায়।

প্রতি অংশের ভূমিকা:

বেসাল গ্যাংলিয়া: ধীর হলে কাজ শুরু করতে অনীহা হয়।

ডোপামিন: কম থাকলে আগ্রহ কমে যায়। সামাজিক মিডিয়া বা গেম দ্রুত ডোপামিন বাড়ায়, পড়াশোনা কম আকর্ষণীয় লাগে।

প্রিফ্রন্টাল কর্টেক্স: ঘুমের অভাব, চাপ বা স্ট্রেসে দুর্বল হয়ে যায়, কঠিন কাজ আরও কঠিন মনে হয়।

অলসতা বাড়ার পরিবেশগত ও মানসিক কারণ

শিক্ষার্থীরা আজকের তথ্য, ক্লাস, প্রতিযোগিতা ও পরীক্ষার চাপের মধ্যে বড় হচ্ছে। ব্যর্থতার ভয়, নিখুঁত হওয়ার প্রবণতা, অস্পষ্ট বা বড় লক্ষ্য—সবই মস্তিষ্ককে কাজ থেকে বিরত রাখে। কম আত্মবিশ্বাসও অলসতা বাড়ায়।

কৌশল: সেফ মোড নিয়ন্ত্রণে আনা

কাজকে ছোট অংশে ভাগ করা: প্রতিদিন ১৫–২০ মিনিট করে পড়া বা নোট তৈরি।

টু-ডু লিস্ট ও সংকেত ব্যবহার: অ্যালার্ম বা স্টিক নোট স্মরণ করিয়ে দেয়।

পোমোডোরো পদ্ধতি: ২৫ মিনিট পড়া, ৫ মিনিট বিরতি। ২ মিনিট রুল ব্যবহার করুন—কোনো কাজ দুই মিনিট শুরু করলে বাকিটা স্বাভাবিকভাবে হয়।

ঘুম, ব্যায়াম ও সুষম খাবার: পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম ডোপামিন ও এন্ডোরফিন বাড়ায়।

স্ক্রিন ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ: অতিরিক্ত ভিডিও ও গেম কমিয়ে পড়ার আগ্রহ বাড়ান।

নিজকে দোষারোপ বন্ধ করা: ‘আমি অলস’ না বলে বলুন, ‘আমার মোটিভেশন সিস্টেম শক্ত করতে হবে’।

অলসতা কোনো চরিত্রগত দুর্বলতা নয়; এটি মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়া। ছোট পদক্ষেপে ধীরে ধীরে উদ্যম ফিরে আসে। আসল শক্তি আমাদের ভেতরেই আছে—মস্তিষ্ককে তার নিজস্ব ছন্দে একটু পথ দেখাতে হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img