Thursday, August 13, 2026
31 C
Dhaka

বিসিএস প্রশ্নে ‘আয়নাঘর’, শহীদ আবু সাঈদ ও ঐকমত্য কমিশন

৪৯তম (বিশেষ) বিসিএসের লিখিত পরীক্ষায় এবার উঠে এসেছে সমসাময়িক আলোচনায় থাকা বিষয়গুলো— ‘আয়নাঘর’, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ এবং ঐকমত্য কমিশনের সংসদ সংস্কার প্রস্তাব। রাজনীতি, ইতিহাস ও সমাজ বাস্তবতার প্রশ্নে ভরপুর ছিল এবারের পরীক্ষার প্রশ্নপত্র।

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে কেবল ঢাকায় অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। ৬৮৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এতে অংশ নেন তিন লাখেরও বেশি প্রার্থী।

আবশ্যিক বিষয়ের প্রশ্নপত্রে ছিল ১০০টি প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রশ্নগুলোতে ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, ইংরেজি, সংবিধান, পরিবেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি অন্তর্ভুক্ত ছিল।

পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্রে সমসাময়িক আলোচ্য বিষয় উঠে আসায় তারা যেমন বিস্মিত, তেমনি আগ্রহও অনুভব করেছেন। এক প্রশ্নে জানতে চাওয়া হয়— “বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়”— এই মন্তব্য কার?

অন্য এক প্রশ্নে জানতে চাওয়া হয়— “বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?” এছাড়া ঐকমত্য কমিশনের সংসদ সংস্কার প্রস্তাব নিয়েও প্রশ্ন ছিল। সেট–০৩ এর ৩৯ নম্বর প্রশ্নে বলা হয়— “চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদ সংস্কারে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কী?”

আন্তর্জাতিক প্রসঙ্গে প্রশ্ন ছিল— ন্যাটো (NATO) কবে স্বাক্ষরিত হয়? আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়— “বাংলাদেশ ICCPR-এর স্বাক্ষরকারী দেশ”— এর পূর্ণরূপ কী? পরিবেশ সংক্রান্ত প্রশ্নে উল্লেখ ছিল— “ওজোনস্তর ক্ষয়কারী পদার্থ (ODS) কমাতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?”

সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল— “আয়নাঘর কী?” বিকল্পগুলো ছিল— (ক) স্বচ্ছ কামরা, (খ) পরিবেশবান্ধব কৃষিকাজ, (গ) গোপন কারাগার, (ঘ) একটি হলিউড মুভি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্নটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই একে প্রশ্নপত্রের সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন হিসেবে উল্লেখ করেছেন।

বাংলা ব্যাকরণে প্রশ্ন ছিল— “পরিবার থেকেই শিক্ষার শুরু”— এ বাক্যে ‘থেকে’-এর সাথে যুক্ত ‘ই’-এর ব্যাকরণিক পরিচয় কী? এছাড়া “কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা” বইটির লেখক সম্পর্কেও প্রশ্ন আসে।

উল্লেখ্য, বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএস থেকে কিছুটা ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না। লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img