Saturday, August 1, 2026
28.8 C
Dhaka
No menu items!

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

দুই সপ্তাহের সর্বোচ্চ দামের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতি নিয়ে অনিশ্চয়তার প্রভাবে স্বর্ণবাজারে এই দরপতন দেখা দিয়েছে। এতে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪৫ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৬ শতাংশ কমে ৪ হাজার ১৪০ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, বুধবারের বড় উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলছেন। ফেড কী সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট না হওয়ায় স্বর্ণ এখন সমন্বয় পর্যায়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সুদের হার কমানো হবে কি না—এ নিয়ে ফেডের ভিন্নমত থাকায় বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে সুইপশন ও ওভারনাইট রেট-ভিত্তিক ডেরিভেটিভসের দিকে ঝুঁকছেন। নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালারসহ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমবাজার দুর্বল হওয়ায় ডিসেম্বরেই সুদ কমানো যৌক্তিক হতে পারে, যা বন্ডবাজারের ইল্ড কমিয়ে দিচ্ছে।

রয়টার্স আরও জানায়, বাজারে রূপার দাম ০.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৮৯ ডলার। প্লাটিনামের দাম বেড়ে ১ হাজার ৬১১ দশমিক ০৪ ডলার হয়েছে, বিপরীতে প্যালাডিয়াম ০.৯ শতাংশ কমে ১ হাজার ৪০৯ দশমিক ৮৭ ডলারে নেমে এসেছে।

সূত্র: রয়টার্স
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img