Wednesday, May 6, 2026
23 C
Dhaka

যুক্তরাষ্ট্র-চীনের নতুন বাণিজ্য চুক্তি, শুল্ক কমল ১০ শতাংশ

দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের মেয়াদের নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য হবে বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনের দিকে বড় ধাপ।

চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুও সমাধান হয়েছে। ট্রাম্প জানান, আগামী এপ্রিলে তিনি চীন সফরে যাবেন এবং পরবর্তী সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসবেন। বুসানে ট্রাম্প এবং শি জিনপিংয়ের আলোচনার আগে সৌজন্যমূলক কথোপকথনে দুই নেতা একে অপরের সঙ্গে ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত দেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশের ভিন্ন জাতীয় বাস্তবতা থাকায় সব বিষয়ে একই মত থাকা সম্ভব নয়। তবে বাণিজ্য আলোচনায় পারস্পরিক উদ্বেগ সমাধানে মৌলিক ঐকমত্যে পৌঁছানো হয়েছে। এর ফলে চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে। চীনের মুদ্রা ইউয়ান ডলারের বিপরীতে এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

বাণিজ্য চুক্তির আগে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বিরাল খনিজ রফতানি নিয়ন্ত্রণ, ফেন্টানিল নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকসহ বিভিন্ন জটিল ইস্যু নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। ট্রাম্প জানান, চীনা পণ্যে শুল্ক কমানো, বিরল খনিজ রফতানি এবং মার্কিন কৃষকের জন্য সয়াবিন ক্রয় পুনঃপ্রারম্ভ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

চুক্তির আগে যুক্তরাষ্ট্র চীনের বিরাল খনিজ রফতানি এবং সংবেদনশীল প্রযুক্তি রফতানি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছিল। এছাড়া তাইওয়ান ইস্যুতে উত্তেজনা থাকলেও দুই দেশের বৈঠক ব্যাহত হয়নি।

বাণিজ্য চুক্তি অনুযায়ী, ১০ নভেম্বরের আগের পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষের পর নতুন শুল্ক কাঠামো কার্যকর হবে। ট্রাম্প ও শি জিনপিংয়ের এই বৈঠক বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লা নগরীতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

প্রবাসীর স্ত্রীর ঘরে লুকিয়ে দপ্তরি, এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে লুকিয়ে থাকা...

আগামী পৃথিবী বদলে দেবে যে ১০ বিস্ময়কর প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে ভবিষ্যৎ পৃথিবী কেমন...

হলুদের পানীয় কেন উপকারী

প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের তৈরি পানীয় বা...

অ্যাপ বন্ধ রাখলে কি সত্যিই ব্যাটারি সাশ্রয় হয়

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো, অপ্রয়োজনীয় অ্যাপ...

নওগাঁয় বজ্রপাতে তিনজনের মৃত্যু, আহত দুই

নওগাঁর পৃথক এলাকায় বজ্রপাতে তিনজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায়...

মহিলা মাদরাসায় পড়ার ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী

দেশে নারীদের দ্বিনি শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে মহিলা মাদরাসাগুলোর...

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা: মূল আসামি অধরা, প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে...

কান ফোঁড়ানোর সময় কী সতর্কতা জরুরি

কান ফোঁড়ানো সৌন্দর্যচর্চার একটি সাধারণ অংশ হলেও, এতে সঠিক...

প্রাণিজগতে কারা সবচেয়ে বুদ্ধিমান, জানাচ্ছে গবেষণা

মানুষের মস্তিষ্ককে প্রাণিজগতের সবচেয়ে উন্নত হিসেবে ধরা হলেও, অন্যান্য...

রিলস আসক্তির ক্ষতি থেকে সাবধান

স্মার্টফোনের সহজলভ্যতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলস বা শর্ট...

ভ্রমণের পর ক্লান্তি কাটাবেন যেভাবে

ভ্রমণ শেষে অনেকেই শারীরিক ক্লান্তি ও হজম সমস্যায় ভোগেন।...

রফতানি বৃদ্ধিতে নতুন পরিকল্পনা সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা...

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

দেশে বিদায়ী এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে...
spot_img

আরও পড়ুন

কুমিল্লায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

কুমিল্লা নগরীতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেছে, এটি পরিকল্পিত হত্যা। মঙ্গলবার রাতে...

প্রবাসীর স্ত্রীর ঘরে লুকিয়ে দপ্তরি, এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরের সালথা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘরে লুকিয়ে থাকা অবস্থায় এক স্কুল দপ্তরিকে আটক করার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে গভীর...

আগামী পৃথিবী বদলে দেবে যে ১০ বিস্ময়কর প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে, তা নিয়ে কৌতূহল দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারা অব্যাহত...

হলুদের পানীয় কেন উপকারী

প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের তৈরি পানীয় বা টার্মারিক বুস্টার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এই পানীয় শরীরের প্রদাহ কমানো থেকে...
spot_img