Sunday, September 6, 2026
29 C
Dhaka

রবির মাঠকর্মীদের জন্য পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ উদ্বোধন

টেকসই সবুজ যাতায়াত নিশ্চিত করা এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার পরিসর বাড়াতে রবি আজিয়াটা পিএলসি এক নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম আরও দ্রুত, পরিবেশবান্ধব ও কার্যকর করতে প্রতিষ্ঠানটি চালু করেছে পরিবেশবান্ধব ‘রবি সুপার বাইক’।

সারা দেশের থানা ও ইউনিয়ন পর্যায়ে রবির ফিল্ড অফিসাররা এখন থেকে এই ই-বাইক ব্যবহার করে গ্রাহকদের কাছে আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে পারবেন।

টেকসই উন্নয়নের লক্ষ্যে সবুজ উদ্যোগ

রবির এ কর্মসূচি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের অংশ হিসেবে নেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানিচালিত মোটরসাইকেলে যেখানে রয়েছে উল্লেখযোগ্য কার্বন নিঃসরণ, সেখানে রবি সুপার বাইক সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় কার্বন নিঃসরণের ঝুঁকি নেই।
ফলে পরিবেশ সুরক্ষায় এটি বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অঞ্চলে ডিজিটাল সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে উদ্যোগটি।

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন,
“রবি সুপার বাইক আমাদের টেকসই মোবিলিটি এবং গ্রামীণ অঞ্চলে সেবা আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবেশবান্ধব ই-বাইকের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি আমরা দূর-দূরান্তের গ্রাহকদের কাছে আরও দ্রুত, কার্যকর ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে পারছি।”

ফিল্ড অফিসারদের সুবিধা বাড়াতে উন্নত ফিচার

রবি সুপার বাইকে মাঠকর্মীদের প্রয়োজন বিবেচনায় যোগ করা হয়েছে নানা আধুনিক ফিচার—

কনভার্টেবল কার্গো বক্স

রবি ব্র্যান্ডের ছাতা

ফোল্ডেবল টুল

মোবাইল ও ল্যাম্প চার্জিং সুবিধাসহ ইউএসবি পোর্ট

জনসচেতনতায় অডিও হ্যান্ড মাইক

নিরাপত্তায় ফেস রিকগনিশন আনলক সিস্টেম

জিও-ফেন্সিং ও রিয়েল-টাইম মুভমেন্ট ট্র্যাকিং

পরিবেশবান্ধব যানবাহনে বিনিয়োগের মাধ্যমে রবি শুধু কার্বন নিঃসরণই কমাচ্ছে না, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতাও বাড়াচ্ছে। প্রযুক্তি, উদ্ভাবন ও সবুজ উদ্যোগের সমন্বয়ে ‘রবি সুপার বাইক’ গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img