Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

মৌলভীবাজারের চা বাগানগুলোয় প্রুনিং কার্যক্রম শুরু

বছরের শেষের দিকে চায়ের উৎপাদন ক্ষমতা বাড়াতে মৌলভীবাজারের সব চা বাগানে এখন প্রুনিং কার্যক্রম শুরু হয়েছে। চা গাছকে দীর্ঘস্থায়ী সতেজ ও সক্রিয় রাখার জন্য বিভিন্ন ছাঁটাই পদ্ধতিতে গাছের মাথা ছাঁটছেন শ্রমিকরা। সকাল থেকে বিকাল পর্যন্ত চা শ্রমিকরা প্রুনিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বাগানগুলোতে সরেজমিনে দেখা গেছে, নারী-পুরুষ শ্রমিকরা এক সঙ্গে প্রুনিংয়ে নিয়োজিত। শ্রীমঙ্গলের এক শ্রমিক সর্দার উজ্জ্বল জানিয়েছেন, প্রতি বছর মার্চ থেকে টানা ৮–৯ মাস চা উৎপাদন চললেও ডিসেম্বর মাসে উৎপাদন কমে আসে। নতুন বছরের শুরুতে উৎপাদন স্বাভাবিক রাখতে জানুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে আধুনিক পদ্ধতির প্রুনিং কার্যক্রম চলে। গাছের বয়স, মাটির উর্বরতা ও অন্যান্য বিষয় বিবেচনায় আলাদা আলাদা সেকশনে ধাপে ধাপে প্রুনিং করা হয়।

চা শ্রমিক রাজু হাজরা বলেন, সবচেয়ে প্রচলিত প্রুনিং পদ্ধতি হলো কলার প্রুনিং (মধ্যম ছাঁটাই), লাইট প্রুনিং (হালকা ছাঁটাই), লো প্রুনিং (নিচু ছাঁটাই) এবং ক্লিন প্রুনিং (পরিষ্কার ছাঁটাই)। এ ছাড়া একটি নতুন পদ্ধতি ‘ব্রিদার’ বা ‘শ্বাস নেয়া’ প্রুনিং, যেখানে গাছের একটি ডাল রেখে পুরো গাছ ছাঁটানো হয়।

প্রুনিং শেষ হলে গাছের গোড়ার আগাছা পরিষ্কার করা এবং সার প্রয়োগ করা হয়। পরবর্তী সময়ে বৃষ্টির পানি পেয়ে গাছ সতেজ হয়ে উঠবে এবং কচি পাতা জন্মাবে। নতুন পাতার সমপরিমাণ লম্বা হয়ে গেলে মার্চ বা এপ্রিলে শ্রমিকরা পাতা উত্তোলন শুরু করবেন। শ্রীমঙ্গল এম আর খান চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তাদের বাগানে ডিসেম্বরেই প্রুনিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।

প্রবীণ চা বিশেষজ্ঞ ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, সিলেট শাখার চেয়ারম্যান জিএম শিবলী জানান, চায়ের উৎপাদন ক্ষমতা বাড়াতে ডিসেম্বর থেকেই মূলত প্রুনিং কার্যক্রম শুরু হয়। প্রতিটি বাগানে উৎপাদন ও পাতার গুণমান বৃদ্ধির জন্য প্রায় অর্ধেক অংশ প্রুনিং করা হয়। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. ইসমাইল হোসেন বলেন, একাধিক পদ্ধতির প্রুনিং গাছের সুস্থতা ও চায়ের ফলন বাড়ানোর কার্যকর উপায়। মৌলভীবাজার জেলার ছোট বড় ৯৩টি চা বাগানেই জানুয়ারি মাস জুড়ে এই প্রুনিং কার্যক্রম চলবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...
spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...
spot_img