Monday, September 7, 2026
27 C
Dhaka

একক ঋণসীমা না বাড়ায় আমদানিকারকদের উদ্বেগ

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে ব্যবসায়ীদের আমদানি সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে গ্রাহকের এলসির বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলোর একক ঋণসীমা বা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট না বাড়ায় আমদানিকারকদের কার্যক্রম আরও চাপে পড়েছে। এই পরিস্থিতিতে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের জন্য অতিরিক্ত ডলার সরবরাহের সুপারিশ করা হয়েছে।

সরকারের একটি গোয়েন্দা সংস্থা রমজাননির্ভর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে করা এক প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরেছে। প্রতিবেদনে চাল, ডাল, গম, পিঁয়াজ, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, খেজুর ও মসলাজাতীয় পণ্য আমদানিতে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের শুল্ককর কমানোর প্রস্তাব করা হয়েছে। শীতকালে রোজা শুরু হওয়ায় উৎপাদনমুখী শিল্পকারখানায় জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মিল-কারখানায় ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশও করা হয়।

গত নভেম্বরে প্রস্তুত করা ওই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মোট ১০টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে বাসাবাড়ি ও শিল্পকারখানাসহ সর্বত্র জ্বালানির চাহিদা বেড়ে যায়। মিলগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সক্ষমতা অনুযায়ী উৎপাদন ব্যাহত হয়, যার প্রভাব পড়ে রমজানের বাজারে।

নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি বিশ্লেষণে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোজ্য তেল, চিনি ও খেজুরের মতো আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে এলসি খোলার পর আমদানি সম্পন্ন হতে গড়ে প্রায় তিন মাস সময় লাগে। ফলে সময়মতো ডলার সংস্থান ও ঋণসীমা পর্যাপ্ত না হলে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।

এই প্রেক্ষাপটে অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিত করা এবং একক ঋণসীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করার কথা বলা হয়েছে। একটি ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, “২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একক গ্রাহক ঋণসীমা ব্যক্তি বা কোম্পানি বা গ্রুপের ক্ষেত্রে সংশ্লিষ্ট মূলধনের ২৫ শতাংশে নির্ধারণ করা হয়। এর মধ্যে ফান্ডেড ঋণ অনুমোদনের সময় মূলধনের ১৫ শতাংশের বেশি না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।” তিনি জানান, ওই সময় ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ৮৫ থেকে ৯০ টাকা, যা বর্তমানে বেড়ে প্রতি ডলারে ১২০ টাকার বেশি হয়েছে।

এর ফলে চার বছর আগে নির্ধারিত একক ঋণসীমার আওতায় এলসি করে যে পরিমাণ পণ্য আমদানি করা যেত, এখন তার তুলনায় অনেক কম পণ্য আনা সম্ভব হচ্ছে। এতে আমদানিকারকরা রমজানের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রমজানের বাজার স্বাভাবিক রাখতে গোয়েন্দা সংস্থার ১০টি সুপারিশের মধ্যে রয়েছে শতভাগ আমদানিনির্ভর পণ্যে ভ্যাট ও কর কাঠামো যৌক্তিক করা, বন্দরে আটকে থাকা পণ্য দ্রুত খালাসে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া, মিলগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, বাজার মনিটরিং জোরদার, অবৈধ মজুত রোধ, টিসিবি ও ওএমএস কার্যক্রম সম্প্রসারণ এবং রমজানের শুরুতে ‘প্যানিক বায়িং’ ঠেকাতে গণমাধ্যমে ইতিবাচক প্রচারণা।

এসব সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “সর্বশেষ তথ্যানুযায়ী রমজানকেন্দ্রিক পণ্যের আমদানি কিছুটা বেড়েছে। এলসির জন্য প্রয়োজনীয় ডলারের দামও স্থিতিশীল রয়েছে।” তিনি আরও জানান, খেজুর আমদানিতে ইতোমধ্যে শুল্ক কমানো হয়েছে এবং মুড়িকাটা পিঁয়াজ বাজারে আসায় এর দাম কমতে শুরু করেছে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনায় সোমবার (১৯ জানুয়ারি) টাস্কফোর্সের বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img