Thursday, July 23, 2026
25.5 C
Dhaka
No menu items!

নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের রেশন, আবাসন ও স্বাস্থ্যসেবাসহ ১৫ দফা সুপারিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের জন্য রেশন, আবাসন, স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনার ক্ষতিপূরণ বৃদ্ধিসহ ১৫ দফা সুপারিশ দেয়ার আহ্বান জানিয়েছে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স।

শ্রমিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশনকে একত্রিত করে গঠিত এই অ্যালায়েন্স আজ বুধবার রাজধানীর বিজয়নগরের ৭১ হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রমিক ইশতেহার প্রকাশ করে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন অ্যালায়েন্সের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রমিক ইশতেহার তুলে ধরেন অ্যালায়েন্সের সদস্যসচিব ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।

শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্স আগামী নির্বাচনে শ্রমজীবী মানুষের অধিকার ও প্রত্যাশাকে রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ আকারে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে। এতে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, শ্রমিক অধিকার সংগঠন, বিভিন্ন জোট, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা সমন্বিতভাবে অংশ নিচ্ছেন।

ইশতেহারে সব ধরনের শ্রমিকের জন্য আইনি স্বীকৃতি, নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া শ্রমজীবী মানুষের মর্যাদাপূর্ণ কাজের অধিকার ও সুযোগ নিশ্চিত করা, জীবনধারণের উপযোগী মজুরি (লিভিং ওয়েজ) ভিত্তিতে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং মজুরিবৈষম্য দূর করার সুপারিশ করা হয়েছে।

শ্রমিকদের জন্য রেশন, আবাসন, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে অ্যালায়েন্স জোর দিয়েছে। ইশতেহারে বলা হয়েছে, গ্রাম ও শহরের শ্রমিকদের জন্য ভর্তুকিমূল্যে রেশন এবং পর্যায়ক্রমে সবার জন্য আবাসন ব্যবস্থা করতে হবে। রেশনিং ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত বড় শহর, কারখানা ও শিল্পঘন এলাকায় টিসিবি এবং ওএমএসের মাধ্যমে শ্রমিকদের পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। শ্রমিক স্বাস্থ্য কার্ড চালু করে স্বাস্থ্য সেবা, দুর্ঘটনা বা অসুস্থতার পর চিকিৎসা সুবিধা ও দীর্ঘমেয়াদি ভাতা নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। ইশতেহারে শিশু-কিশোর শ্রম বন্ধ, শ্রমসংক্রান্ত প্রতিষ্ঠানের জবাবদিহি ও স্বচ্ছতা, ইপিজেড শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শ্রমিকের অধিকার ও দক্ষতা উন্নয়নের বিষয়েও সুপারিশ করা হয়েছে। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা এবং জাতীয় শ্রম কমিশন গঠনের মাধ্যমে শ্রমক্ষেত্রে সংকট মোকাবিলার কথাও উল্লেখ রয়েছে।

অ্যালায়ন্সের আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যই এই ইশতেহার। শ্রমিকদের প্রধান সমস্যাগুলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হলে তাদের মর্যাদা, সুরক্ষা ও অধিকার মোটামুটি পূরণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা এই ইশতেহার দিচ্ছি। আশা করি, শ্রমিকদের প্রধান সমস্যা নির্বাচনী ইশতেহারে থাকবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি এ আর চৌধুরী রিপন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, শ্রমিক নিরাপত্তা ফোরামের ভারপ্রাপ্ত সদস্যসচিব সেকেন্দার আলী মিনা, নারীপক্ষের সদস্য রওশন আরা প্রমুখ।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img