Thursday, July 23, 2026
25.5 C
Dhaka
No menu items!

দেশে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, বিক্রি কমেছে প্রায় অর্ধেক

বিশ্বজুড়ে অস্থিরতা ও মুদ্রাবাজারে অস্থিরতার মধ্যে নিরাপদ বিনিয়োগের সম্পদ হিসেবে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। গত এক মাসে এক ভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩৫ হাজার টাকা, যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি। তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে স্বর্ণের গয়নার বিক্রি কমে গেছে ৪০ থেকে ৪৫ শতাংশ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আগস্টে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৪ হাজার ৯৪৫ টাকা, যা বুধবার বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৯২৭ টাকায়। অর্থাৎ প্রতি গ্রামে প্রায় তিন হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে এক ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম বেড়েছে ৩৪ হাজার ৭৮২ টাকা।

স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশেও তা সমন্বয় করতে হচ্ছে, না হলে স্বর্ণ পাচারের আশঙ্কা তৈরি হয়। তাঁরা বলছেন, বর্তমানে স্বর্ণই যেন ‘দ্বিতীয় মুদ্রা’। ডলারের দরপতন ও ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে।

চীন, ভারতসহ বহু দেশ বর্তমানে স্বর্ণের মজুত বাড়াচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে দাম আরও ঊর্ধ্বমুখী। ফলে আমদানির খরচ বাড়ছে বাংলাদেশের ব্যবসায়ীদেরও।

এদিকে বিক্রি কমে যাওয়ায় রাজধানীর বায়তুল মোকাররম, গুলশান ও পুরান ঢাকার স্বর্ণের দোকানগুলোতে ক্রেতা কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অনেকেই পুরনো গয়না গলিয়ে নতুন নকশায় তৈরি করছেন, তবে নতুন গয়না কেনার প্রবণতা স্পষ্টভাবে কমেছে।

বায়তুল মোকাররমের রিয়া জুয়েলার্সের বিক্রয়কর্মী নূরে বুলবুল রনি বলেন, “মানুষ আসছে কম। যাদের সামর্থ আছে, তারা কিনছেন। অনেকে ভাবছেন, আরও দাম বাড়বে, তাই ছোট গয়না নিচ্ছেন।”

বাজুসের কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, “স্বর্ণের দাম আমাদের হাতে নেই। আন্তর্জাতিক বাজারে বাড়লে আমাদেরও বাড়াতে হয়। না হলে দেশের ভেতরে স্বর্ণ টিকবে না।”

ঢাকার বাইরেও বিক্রি কমেছে প্রায় ৪০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের বেশিরভাগই অপ্রাতিষ্ঠানিকভাবে বা চোরাই পথে আসে বলে বাজারে সঠিক পরিসংখ্যান নেই। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে স্বর্ণ আমদানি সংক্রান্ত কোনো তথ্যও প্রকাশ করা হয়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img