Monday, August 3, 2026
27.5 C
Dhaka
No menu items!

সাবেক উপদেষ্টা স্বীকার করলেন সরকারের ব্যর্থতা

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে থাকা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা ঠেকাতে না পারা তাদের জন্য একটি বড় ব্যর্থতা। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ‘আলো’ ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘সেই রাতের ঘটনা মনে পড়ে। ওই রাতে প্রায় ৫০-৬০ বার প্রথম আলোর সঙ্গে ফোনে কথা বলেছি। উৎকণ্ঠা নিয়ে বিভিন্ন জায়গায় ফোন করেছি। ঠিক বোঝানো যাবে না যে কী রকম অসহায় অবস্থায় একটি সরকারের লোক হতে পারে। অবশ্যই আমরা এটা ঠেকাতে পারিনি। এটি আমাদের অনেক বড় ব্যর্থতা। কিন্তু প্রথম আলোর মানুষজন জানে আমাদের কী প্রাণান্তকর প্রচেষ্টা ছিল।’

তিনি প্রথম আলোর সঙ্গে স্মৃতি ভাগ করে বলেন, ‘প্রথমা থেকে আমার অনেক বই বের হয়েছে। আমি এখানে প্রায়ই আসতাম। এখানে ইন্টারভিউ দিতাম বই প্রমোশনের জন্য। দানবীয় শক্তির উন্মত্ততা, নিষ্ঠুরতা কত ভয়াবহ হতে পারে, সেটা অনেক দিন ভেবেছি। কিন্তু আজকে এসে দেখলাম আমার সমস্ত ভাবনাকেও ছাড়িয়ে গেছে। মানুষ কত ভয়াবহ এবং জঘন্য হতে পারে। কত ডিভাস্টেটিং (বীভৎস) হতে পারে, সেটির একটি জীবন্ত উদাহরণ হয়ে আছে প্রথম আলোর এই ভবন।’

আসিফ নজরুল প্রদর্শনীর একটি বড় বার্তার ওপরও আলোকপাত করেন। তিনি বলেন, ‘এত উন্মত্ত শক্তির ক্রোধের পরও, ধ্বংসযজ্ঞের পরও প্রথম আলো যেভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে, এই ধ্বংসের জায়গাটাকে শিল্প ও প্রতিবাদের পর্যায়ে নিয়ে এসেছে। বার্তা হলো, কোনো কিছুর পরও আমরা হেরে যেতে রাজি নই। ধ্বংসযজ্ঞের শক্তির কাছে সৃষ্টিশীল মানুষের পরাজয় কখনও হবে না।’

সাবেক আইন উপদেষ্টা আরও বলেন, ‘এই নারকীয় ধ্বংসযজ্ঞ প্রথম আলো ও ডেইলি স্টারের জন্য এবং বাংলাদেশের জন্যও অনেক বড় বিয়োগান্ত ঘটনা। হয়তো এটির মাধ্যমে জনগণ সচেতন হয়েছে যে এই ধ্বংস সৃষ্টিকারীরা, উগ্রবাদীরা কত ভয়াবহ, উন্মত্ত ও কাণ্ডজ্ঞানহীন হতে পারে। আমি প্রথম আলোর সঙ্গে সব সময় থাকব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img