Thursday, September 17, 2026
29 C
Dhaka

নির্বাচন অনিশ্চিত, আসন দেওয়ার মালিক আল্লাহ : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আল্লাহ কারো দম্ভ ও অহংকার পছন্দ করেন না। তিনি বলেন, জামায়াতের নেতারা দাবি করছেন ঢাকায় একটি আসনও তারা কাউকে দেবেন না। এ ধরনের বক্তব্য অহংকার ও দম্ভের প্রকাশ। এমন কিছু বলা উচিত নয়, যা তাদের ঈমানকেও পরীক্ষায় ফেলে।

রবিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ঢাকা-১৭ আসনে জামায়াতের এক প্রার্থী বলেছেন, ঢাকায় কোনো সিট দেওয়া হবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, আসন দেওয়ার মালিক কে? অবশ্যই আল্লাহ। কার ক্ষমতায় বলা হচ্ছে ঢাকায় আর কোনো আসন কাউকে দেওয়া হবে না। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে বিএনপি ঢাকায় সব আসন পেয়েছিল, তবু দলটি কখনো বলেনি অন্য কেউ কোনো আসন পাবে না।

তিনি আরও বলেন, নির্বাচন একটি অনিশ্চিত বিষয়। আল্লাহ যাকে সাহায্য করবেন, জনগণ তাকেই সমর্থন করবে এবং সে নির্বাচিত হবে। কিন্তু কখনোই এমন দাবি করা হয়নি যে কাউকে কোনো আসন দেওয়া হবে না। তিনি বলেন, জীবনে কখনো ঢাকা মহানগর বা আশপাশের কোনো আসনে জয় না পেয়ে এ ধরনের বক্তব্য দেওয়া অহংকার ও দম্ভেরই প্রকাশ।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ব্যালট পেপারে শুরুতে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা এবং মাঝে ধানের শীষের প্রতীক রাখা হয়েছে। ব্যালট ভাঁজ করলে ধানের শীষ প্রতীকটি ভাঁজের মধ্যে পড়ে যায়। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তোলা হলে তারা জানান, এটি তাদের সিদ্ধান্ত নয় এবং অফিসের লোকজনের অসতর্কতার কারণে এমনটি হয়েছে।

দ্বৈত নাগরিকত্ব বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে নির্বাচন কমিশন দুর্বল আচরণ করেছে। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কেউ বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে তা পরিত্যাগ করলে নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। কোথাও বলা হয়নি যে সেই পরিত্যাগ অন্য দেশে গৃহীত হলো কি না, তা শর্ত হিসেবে বিবেচ্য হবে। একইভাবে আরপিও অনুযায়ী হলফনামায় শুধু দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে, আবেদন গৃহীত হয়েছে কি না তা নয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img