Sunday, June 14, 2026
34.1 C
Dhaka

যুবকদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ডা. শফিকুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—আল্লাহ তায়ালা তৌফিক দিলে তাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, এই সমাজের চাবি-নেতৃত্ব যুবকদের হাতেই তুলে দেওয়া হবে এবং প্রবীণরা পেছন থেকে শক্তি, সাহস, সমর্থন ও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তিনি যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

শনিবার (২৪ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এর আগে সকাল সাড়ে ৮টায় তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন ঘটুক। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভোট দেবে। যুবকদের ভোট নিয়ে যেন কেউ কোনো ধরনের হেলাফেলা করতে না পারে—এ জন্য তোমাদের আবারও জুলাইযোদ্ধার মতো প্রস্তুত থাকতে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে। তারা যে অঙ্গীকার নিয়েছে, যে কাজ শুরু করেছে, সেই কাজ তারা শেষ করবে এবং অব্যাহত রাখবে।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘শহীদ আবু সাঈদ ও তার সহযোদ্ধারা জীবন দিয়ে আমাদের ঘাড়ে যে দায়িত্ব ও আমানত রেখে গেছেন, তা রক্ষায় প্রয়োজনে আমরাও জীবন দিয়ে লড়াই করব। তাদের প্রত্যাশা ছিল একটি দুর্নীতি, সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুঃশাসন ও আধিপত্যবাদমুক্ত মানবিক বাংলাদেশ গড়া—যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না।’

তিনি বলেন, ‘আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমরা কোনো চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি কিংবা মামলা দিয়ে মানুষকে হয়রানি করিনি। কাউকে ব্যক্তিগত প্রতিশোধের লক্ষ্যবস্তু বানানো হয়নি; বরং জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি।’

ডা. শফিকুর রহমান জানান, জাতিকে বিভক্তির হাত থেকে রক্ষা করতেই ১০টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেশের ৩০০ আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও অন্যায়ের কাছে মাথা নত করা হবে না। দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারো কাছে বন্ধক রাখা হবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img