Sunday, September 6, 2026
27 C
Dhaka

মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না : নজরুল ইসলাম খান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশ-বিদেশের কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। যারা তাঁকে জেলে পাঠিয়েছে, যারা তাঁকে গৃহহীন করেছে, তারাই শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার আগে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। সে সময় উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পুরো দেশবাসী জানে, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু বেরিয়ে আসেন চরম অসুস্থ শরীর নিয়ে। দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, পরবর্তী সময়ে দীর্ঘ চার বছর গৃহবন্দি অবস্থায় তাঁকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

তিনি বলেন, এসব ঘটনার ফলেই অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হয়েছে এই অপরাজেয় নেত্রীকে। তাই এ মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না। খালেদা জিয়ার ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দেশের স্বার্থে তাঁর অনমনীয় অবস্থানের কারণে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ প্রতিপক্ষ তাঁকে ব্যক্তিগত শত্রুতে পরিণত করেছিল বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদ এমনকি তথাকথিত এক-এগারোর সময়ও দেশনেত্রীকে কারাবন্দি করা হয়েছে। শুধু প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাঁকে তাঁর শহীদ স্বামীর স্মৃতিবিজড়িত বাসা থেকে উৎখাত করা হয় এবং মিথ্যা মামলায় দীর্ঘ ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবুও তিনি আধিপত্যবাদী অপরাজনীতির সঙ্গে কখনো আপস করেননি। মতপ্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন।

তিনি আরও বলেন, ‘আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লাখো-কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে জানাজায় আমাদের সামনে শায়িত। আর যারা তাঁকে জেলে পাঠিয়েছিল, যারা তাঁকে গৃহহীন করেছিল, তারা আজ রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাথার ওপর তাদের ঝুলছে মৃত্যু পরোয়ানা। এরশাদকে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস, এক-এগারোর প্রধান ব্যক্তিরাও দেশত্যাগে বাধ্য হয়েছেন।’

নজরুল ইসলাম খান বলেন, ১৯৮২ সালের ৩ জানুয়ারি দল ও নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে খালেদা জিয়া বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। সেখান থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ ও সংগ্রামী রাজনৈতিক পথচলা। দলের প্রতিষ্ঠাতার স্ত্রী হয়েও তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। তাঁর ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ৪১ বছরই তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বে থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন।

তিনি বলেন, দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ১৯৯১ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় ফিরিয়ে আনেন খালেদা জিয়া। এ সময় জাতি তাঁকে দেয় ‘আপসহীন দেশনেত্রী’র স্বীকৃতি। দেশ ও জনগণের স্বার্থে তিনি দেশ-বিদেশের কোনো অপশক্তির কাছে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, ষড়যন্ত্র কিংবা হুমকি তাঁকে আপসের পথে নিতে পারেনি।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। তাঁর নেতৃত্বে নেওয়া বিভিন্ন যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়। তাঁর সময়েই বাংলাদেশ ‘ইমার্জিং টাইগার’ হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়।

তিনি বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রতিটি নির্বাচনে তিনি যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন, সব কটিতেই বিজয়ী হয়েছেন। ২০০৮ সালেও তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটিতে জয় পান। এমন জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব রাজনীতিতেও বিরল। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের প্রতি ভালোবাসা থেকেই তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। ক্ষমতায় গিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উদ্যোগ নেওয়ায় দেশ-বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাঁকে ‘গণতন্ত্রের মাতা’ বলে সম্মানিত করেছেন। নারী শিক্ষায় উপবৃত্তি, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, মুক্তিযোদ্ধা ও প্রবাসী কল্যাণে পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২ জুলাই থেকে বিজয় অর্জন পর্যন্ত খালেদা জিয়া তাঁর দুই শিশুপুত্রসহ পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর ও ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর পরিবারকেও এই নির্মমতার শিকার হতে হয়। মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান ইতিহাসে অনন্য।

নজরুল ইসলাম খান বলেন, দলমত নির্বিশেষে সমগ্র জাতির শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া বিদায় নিচ্ছেন। তিনি রেখে গেলেন এক মহীয়সী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ ও এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ। তিনি বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। এই দেশের মাটিতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এবং শহীদ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন।

সমাপনী বক্তব্যে নজরুল ইসলাম খান প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং জানাজা ও দাফনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img