Monday, October 12, 2026
31.2 C
Dhaka

কোরআন ও সুন্নাহর বাইরে আইন করা হবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (২৮ ডিসেম্বর) মন্তব্য করেছেন, কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো আইন বাংলাদেশে প্রণয়ন করা হবে না। তিনি বলেন, ‘দেশ ক্রান্তিকাল পার করছে, আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে। এই দেশে কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করতে দেব না।’

রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। নিজেদের মধ্যে ভুল করে বিভেদ ও অনৈক্য সৃষ্টি না করি। এমন হলে দেশ এবং আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকেই বিভ্রান্ত হয়ে ভাবছেন আমরা কোরআন ও সুন্নাহর আইন চাই না। কিন্তু আমরা চাই কোরআন ও সুন্নাহর মধ্যে থাকতে। আমি গর্বিত। আমি একজন মুসলমান, ইসলাম সত্য ও ন্যায়ের পথে সবসময় নিয়ে যায়। ইসলাম শান্তির ধর্ম। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি বিরাজ করুক। বিএনপি ক্ষমতায় এলে এই জেলার মানুষ ও দেশের উন্নয়নে কাজ করবে।’

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় আসলে খতিব, ইমাম, মাওলানাদের মাসিক সম্মানী ও ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদেরও মাসিক সম্মানী ও ভাতা দেওয়া হবে।

ফখরুল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কাজে অবদান রেখে গেছেন। তিনি পবিত্র মক্কা শরিফের আরাফাতে একটি নিম গাছ রোপন করেছিলেন, যা জিয়া গাছ নামে পরিচিত। বিএনপি সেই পথের পথিক। দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। সকলের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে এই দেশের মানুষ জঙ্গির ভয় থেকে মুক্তি পেয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। তবে এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। তার সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তিনি এখন খুবই অসুস্থ। সারাজীবন তিনি মানুষের অধিকারের জন্য লড়ে গেছেন।’

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবর রহমান তুহিন, হাফেজ মো. রশিদ, বড় মসজিদের ইমাম খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img