Wednesday, October 7, 2026
25.5 C
Dhaka

নির্বাচনী রোডম্যাপে ছাড় নয়, ফেব্রুয়ারিতেই ভোট দাবি জামায়াতের

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সময়ক্ষেপণ বা অনিশ্চয়তা তৈরির যেকোনো প্রচেষ্টা জনদৃষ্টি এড়াবে না এবং নির্বাচনের পথে কোনো রাজনৈতিক ছলচাতুরী জনগণই প্রতিহত করবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় এসব বক্তব্য আসে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত–মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলামসহ স্থানীয় সাংগঠনিক নেতারা।

বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, জাতি কোনো তামাশা মেনে নেবে না। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে এবং নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের ১০ বা ১১ তারিখ তফসিল ঘোষণার সিদ্ধান্তও রয়েছে।

তিনি অভিযোগ করেন, একটি দল সংগঠিতভাবে নির্বাচন ভন্ডুল করার চেষ্টায় লিপ্ত। তার দাবি, কোনো ষড়যন্ত্রই নির্বাচন রোডম্যাপ পরিবর্তন করতে পারবে না এবং জনগণ ইতোমধ্যেই সতর্ক অবস্থানে আছে। তিনি বলেন, প্রশাসনে দলীয়করণ বন্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নির্ধারিত সময়েই নির্বাচন করতে হবে। নির্বাচনের সময়সূচি নিয়ে যেন কেউ বিভ্রান্তি তৈরি করতে না পারে— এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বুলবুল আরও বলেন, নির্বাচন বানচাল করার অপচেষ্টায় বিভিন্ন মহল অপপ্রচার ছড়াচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপপ্রচার মোকাবিলা করতে হবে। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ধরে রাখতে ত্যাগ ও পরিশ্রম অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামছুর রহমান বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ঢালাও জনসমর্থন দেখে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি সবাইকে অনুরোধ করেন, কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মানুষের সমর্থন ধরে রাখতে সংগঠিত প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img