Sunday, July 12, 2026
26.3 C
Dhaka
No menu items!

ক্ষমতায় গেলে শারীরিক প্রতিবন্ধি শিশুদের বিকাশে পদক্ষেপ নেবে জামায়াত

ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা শিশুদের বিকাশে রাষ্ট্রীয়ভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা-১০ আসন এলাকায় স্থানীয় প্রতিবন্ধীদের ‘‘অপ্রতিরোধ্য সম্মাননা’’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, একজন প্রতিবন্ধী শিশুকে একটি পরিবারের পক্ষে এককভাবে গড়ে তোলা কষ্টসাধ্য। প্রতিবন্ধীদের বিকাশে সামাজিক সহযোগিতা বাড়াতে হবে। এটি সামাজিক দায়বদ্ধতার অন্যতম একটি অংশ।

অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, প্রতিবন্ধীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা জাতীয় সম্পদে পরিণত হতে পারে। তাদের রয়েছে অভাবনীয় প্রতিভা ও মেধা, যার প্রমাণ ইতোপূর্বে বহুবার পাওয়া গেছে।

প্রতিবন্ধী না বলে তাদের ‘‘প্রতিবন্ধকতায় আটকে থাকা’’ ব্যক্তি হিসেবে উল্লেখ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্টিফেন হকিং শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকলেও পৃথিবীর ইতিহাসে তিনি একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী। তার পরিবার ও সমাজ তাকে সহযোগিতা করায় তিনি মেধা ও প্রতিভা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরেছেন। আমরাও যদি একইভাবে আমাদের শিশুদের পাশে দাঁড়াই, তারা বিশ্ব মঞ্চে সফলতার স্বাক্ষর রাখতে পারবে।

তিনি বলেন, ১৯৯২ সাল থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হলেও বাংলাদেশ শুধু এর ধারাবাহিকতা বজায় রেখেছে; প্রকৃত অর্থে শারীরিক প্রতিবন্ধকতায় আটকে থাকা শিশুদের বিকাশে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জসিম উদ্দিন সরকার আরও বলেন, ঢাকা-১০ আসনের জনগণ তাকে নির্বাচিত করলে তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সমানভাবে নিশ্চিত করতে কাজ করবেন। তার মতে, প্রতিবন্ধী ভাতার নামে সামান্য অর্থ দিয়ে দায়িত্ব শেষ হয় না; বরং রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি নাগরিককে মর্যাদাবান করে গড়ে তোলা।

ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের নারী সমন্বয়ক ড. ফেরদৌস আরা খানম বকুল এবং সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারী রওশন আরা।

নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় স্থানীয় সাইয়্যেদনা কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘‘অপ্রতিরোধ্য সম্মাননা’’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধানমন্ডি থানার সাবেক আমির এডভোকেট জসিম উদ্দিন তালুকদার ও হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img