Thursday, September 17, 2026
27 C
Dhaka

সাহস নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিশ্বের বিভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলনের দিকে গভীর আস্থা ও আবেগ নিয়ে তাকিয়ে আছে। তাই নৈতিকতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে যেতে হবে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী নানামুখী বাধার সম্মুখীন হয়েছে। হকের পথে চললে এই ধরনের বাধা আসবেই। রাসূল (সা.)-এর প্রতি সাহাবায়ে কেরামের শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। এই নীতি ও আদর্শই অনুসরণযোগ্য।

তিনি যোগ করেন, যেকোনো সংকটে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। ফেতনা ও ফ্যাসাদের সময় সাহাবায়ে কেরাম যে নীতি ও পদ্ধতি অনুসরণ করেছেন, সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। আল কুরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত শেখা এবং তার আলোকে জীবন পরিচালনা করাই সঠিক পথের প্রথম ধাপ।

সংগঠনের অভ্যন্তরে দায়িত্বশীলতা ও সতর্কতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে কেউ কেউ সংগঠনের প্রতিষ্ঠিত নীতি ও পদ্ধতির বাইরে অবস্থান নেন, যা গ্রহণযোগ্য নয়। পারস্পরিক সৌহার্দ্য, দায়িত্ববোধ এবং আদর্শিক সম্পর্কের বন্ধন শক্তিশালী রাখতে হবে। পাশাপাশি সুদ, ঘুষসহ যেসব বিষয় আল্লাহ হারাম করেছেন, সেগুলো বর্জনের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য, বুদ্ধিমত্তা ও সাহস নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় মজলিসে শূরার নির্বাচিত সদস্যরা দুই ধাপে শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম কেন্দ্রীয় নায়েবে আমীর হিসেবে শপথ নেন। মজলিসে শূরার পরামর্শক্রমে জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ পূর্ববর্তী দায়িত্বে বহাল থাকার নির্দেশনা পান। অধিবেশন শেষে আমির জামায়াত দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় আবেগঘন দোয়া করেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img