Sunday, June 21, 2026
29.4 C
Dhaka

প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি প্রচারণায় ব্যবহার করায় আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির অভিযোগ—এটি নির্বাচনী বিধিমালার লঙ্ঘন।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এই আপত্তি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, বিধিমালা অনুযায়ী মনোনীত প্রার্থী নিজস্ব ছবি, দলীয় প্রতীক এবং দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। বর্তমানে বিএনপির দলীয় প্রধান হচ্ছেন খালেদা জিয়া। তার ছবি ব্যবহারে আপত্তি না থাকলেও তারেক রহমানের ছবি ব্যবহারে তারা আপত্তি জানায়। তিনি প্রশ্ন তোলেন, এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটা কার্যকরভাবে বিধিমালা প্রয়োগ করতে পারবে।

তিনি বলেন, ইসির সক্ষমতা যাচাই হবে বিএনপির ক্ষেত্রে এ আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে। প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর হতে হবে।

এ সময় তিনি তরুণ ভোটার বিশেষ করে যারা আন্দোলনে যুক্ত ছিল—তাদের ভোটের আওতায় আনার প্রতি গুরুত্বারোপ করেন এবং যাদের বয়স ভোটের আগে ১৮ হবে—তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিও জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন এখনো গণভোটের প্রস্তুতি নিতে পারেনি। দ্রুত গণভোট প্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলকে নিজ নিজ প্রতীকে ভোটে অংশ নিতে হবে। কারও প্রতীক ধার নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা উচিত নয়। জোট হলেও ভোট হবে নিজস্ব প্রতীকে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য...

১১ বলে ফিফটি, লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন ইতিহাস

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব...

গোলের বন্যায় ইতিহাস ছুঁলো ২০২৬ বিশ্বকাপ

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক...

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের মধ্যেই ক্লাব বদলের পথে ব্রাজিলিয়ান তারকা

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে থাকা ইন্টার মায়ামি এবার আরও একটি বড় নাম যুক্ত করার পথে এগোচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা...

২০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারতীয় ক্রিকেটে নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ হলেও বড় মঞ্চে ব্যাট হাতে যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা আবারও আলোচনায়...

১১ বলে ফিফটি, নতুন ইতিহাস লিখলেন সূর্যবংশী

বয়স মাত্র ১৫। কিন্তু ব্যাট হাতে বৈভব সূর্যবংশী যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, তা ইতোমধ্যেই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবার শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয়...

চার গোলের ঝড়ে নকআউটের পথে জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপে তিউনিশিয়ার যাত্রা শেষ হলো হতাশার মধ্য দিয়ে। গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে...
spot_img