Thursday, July 23, 2026
26.2 C
Dhaka
No menu items!

একতরফা নির্বাচন করলে বাংলাদেশের ভালো হবে না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বাংলাদেশে একতরফাভাবে নির্বাচন করলেই দেশের ভালো হবে না। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক দল, তার সঙ্গে ভালো থাকুক বা খারাপ থাকুক, প্রচুর মানুষ রয়েছে। তাই নির্বাচন অবশ্যই সব মানুষের অংশগ্রহণে হওয়া উচিত, যাতে প্রতিটি নাগরিক বলতে পারে, “আমি ভোট দিয়েছি।”

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটীতে কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, সরকার সবসময় একপাক্ষিকভাবে কাজ করেছে। দুই-তিন মাস ধরে তা মানা যেতে পারে, কিন্তু এরপর যা হচ্ছে, তা সম্পূর্ণ একপক্ষীয়। জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা, বঙ্গবন্ধুর ঘর-বাড়ি ভাঙা—এসব কাজ মানায় না। সরকারের পক্ষ থেকে এ ধরনের ক্ষতির কোনো প্রতিকার হয়নি। এই ধরনের কাজ একতরফাভাবে পরিচালিত হচ্ছে।

কাদের সিদ্দিকী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অধ্যাপক ইউনূসকে চিনতে তিনি সাহায্য করেছেন। ২০১২ সালে গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠলে তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন, যার ফলে অনেক স্থাপনা স্থায়ীভাবে রক্ষা পায়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পরবর্তীতে যদি এমন সহযোগিতা না থাকে, গ্রামীণ ব্যাংকের কিছু স্থাপনা সংরক্ষিত থাকবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিষয়ে কথা বলার জন্য কখনো ডাকেনি। সম্প্রতি তিনি একটি চিঠি পান, যা দেখে বোঝেন, ডাক এসেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তিনি বলেন, আন্তরিকভাবে কাজ করলে কোনো ঝুঁকি নেই। কিন্তু পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নিজের ইচ্ছামতো ফলাফল বের করার চেষ্টা করলে প্রচুর ঝুঁকি থাকে এবং তা সফল হবে না।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, তার স্ত্রী সাবেক এমপি লায়লা সিদ্দিকী, আব্দুল্লাহ বীরপ্রতিক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, কালিহাতী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপু, সখীপুর কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, কালিহাতী কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ইতহার সিদ্দিকী প্রমুখ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img