Saturday, August 1, 2026
26.1 C
Dhaka
No menu items!

এনসিপি নেতাদের সঙ্গে আইএমএফের বৈঠক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনসিপি প্রতিনিধি দল জরুরি সংস্কার বাস্তবায়নে ও সহযোগিতা অব্যাহত রাখায় আইএমএফকে ধন্যবাদ জানায় এবং তহবিলের সমর্থনকে দেশের অর্থনীতির ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় আইএমএফ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ধীরগতি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাতের ঘাটতি, ডিস্ট্রেসড অ্যাসেট বৃদ্ধি এবং যুব কর্মসংস্থান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এসব বিষয়ে এনসিপি প্রতিনিধিরা আইএমএফের মতের সঙ্গে একমত পোষণ করে বলেন, তারা রাজস্ব ব্যবস্থার ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কার ও অর্থনৈতিক শৃঙ্খলা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পূর্ববর্তী সরকারের ক্লেপ্টোক্রেসি কীভাবে বাংলাদেশের অর্থনীতি ও প্রশাসনে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে এমন দুর্নীতি প্রতিরোধে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা। এছাড়া অনানুষ্ঠানিক অর্থনীতির পরিধি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষই আশা প্রকাশ করে, বাংলাদেশের পরিশ্রমী জনগণই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি এবং সম্মিলিত প্রচেষ্টা দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল ও সহনশীল পথে এগিয়ে নেবে।

আইএমএফের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিস পাপাজর্জিউ, বাংলাদেশ মিশন চিফ, ম্যাক্সিম ক্রিশকো, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং তৌহিদ এলাহি, ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক এনালিস্ট।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক ও প্রধান, শিল্প ও বাণিজ্য সেল; মো. সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক ও প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক সেল; আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব ও কো-লিড, আন্তর্জাতিক সম্পর্ক সেল; আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, সংগঠক ও কো-লিড, শিল্প ও বাণিজ্য সেল; এবং মো. আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সদস্য, শিল্প ও বাণিজ্য সেল।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img