Monday, September 7, 2026
27 C
Dhaka

জিয়াউর রহমানের সময়ের বিএনপির মতোই জনপ্রিয় জামায়াত: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের বিএনপির মতোই জনপ্রিয় দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, শেখ মুজিবুর রহমান ভাষণে দক্ষ হলেও শাসনে সফল ছিলেন না। তার সময়ে লুটপাটই ছিল প্রধান চিত্র। দেশের দীর্ঘ ৫৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিভিন্ন সরকার ও নেতাকে দেখেছে, কিন্তু দুর্নীতির শৃঙ্খল থেকে মুক্তি পায়নি।

তিনি বর্তমান বিএনপি নেতৃত্বের সমালোচনা করে বলেন, আজকের বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি নেই। সেখানে সন্দেহ ও বিভ্রান্তির জায়গা সৃষ্টি হয়েছে। ডা. তাহের আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়ে গেছেন, কিন্তু আজ তার অনুসারীরাই সেই পথ থেকে সরে গেছেন এবং দেশের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বোঝেন না।

তিনি জোর দিয়ে দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতো বর্তমানে জামায়াতে ইসলামী জনগণের ভালোবাসা অর্জন করেছে। জনগণ এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ভোট দিতে চায় না।

আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান ও সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের উদ্যোগ, কোনো রাজনৈতিক দলের উদ্যোগ নয়। এছাড়াও তিনি দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে এবং এরপরই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

ডা. তাহের গণভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, গণভোট হলে ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দেবে। তিনি সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বাইরে কিছু চাপানো হলে হতাশা বৃদ্ধি পাবে। তাই, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন জরুরি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img