Wednesday, June 17, 2026
27.8 C
Dhaka

গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না: গাজী আতাউর রহমান

রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়— এই দাবিতে রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রয়োজনে জাতীয় নির্বাচন দুই মাস পিছিয়ে দিন, তবে গণভোট ছাড়া কোনো নির্বাচন হবে না।

৬ নভেম্বর বৃহস্পতিবার পল্টন মোড় থেকে যমুনা অভিমুখী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। সমাবেশে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার নিকট ৮ দলের স্মারকলিপি প্রদান করা হয়।

গাজী আতাউর রহমান বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না, তারা আগের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ফিরে যেতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ আর সেই অবস্থায় ফিরবে না। জুলাই সনদ বাস্তবায়নই একমাত্র পথ।

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি অঙ্গীকার— কমিশন গঠন, ঐকমত্য কমিশন এবং জুলাই সনদ— সবকিছুই সম্পন্ন হয়েছে। এখন শুধু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাকি। আগামী ১০ তারিখের মধ্যে আদেশ জারি না হলে ঢাকায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

গাজী আতাউর রহমান স্পষ্ট করেন, গণভোট ও জাতীয় নির্বাচন এক সঙ্গে হবে না। নভেম্বরে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছিল; এখন দেরি হলেও আগে গণভোট হবে, পরে নির্বাচন। প্রয়োজনে ফেব্রুয়ারির নির্বাচন দুই মাস পিছিয়ে দেওয়া যেতে পারে। তিনি অভিযোগ করেন, যারা সংস্কার চায় না ও দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায়, তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা জাতির সঙ্গে তামাশা করা ছাড়া কিছু নয়।

সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গণমিছিলের মাধ্যমে প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. মুহাম্মাদ আবু তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ আটদলীয় জোটের শীর্ষ নেতারা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে।...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের...

পুনর্বাসনে নেইমার, অপেক্ষায় ব্রাজিল শিবির

ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় ধাক্কা। চোট কাটিয়ে বিশ্বকাপের...

বিশ্বকাপে সেনেগালের চ্যালেঞ্জে ফ্রান্স

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১টায় শক্তিশালী সেনেগালের মুখোমুখি...

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...
spot_img

আরও পড়ুন

আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ হলে সেই উন্মাদনা আরও কয়েক গুণ বেড়ে যায়। সমর্থকদের চোখ...

১৯৫৮–এর পর আবার চার ম্যাচেই ড্র

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক দিনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আট দলের...

যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত রাফা মির

স্পেনের ফুটবলে আলোচিত এক মামলায় দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ী সাব্যস্ত করে এই...

বিশ্বকাপে মাঠের বাইরে নতুন ঝামেলায় ইরান

বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়াই করে ড্র করার পর মাঠের ফল নিয়ে নয়, বরং ভ্রমণ ও প্রস্তুতি সূচি নিয়ে নতুন আলোচনায় এসেছে ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে...
spot_img