Sunday, May 24, 2026
30 C
Dhaka

শরিকদের ৪০ আসন ছাড়, এনসিপির সঙ্গে সমঝোতা হলে আসতে পারে পরিবর্তন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড় দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে সমঝোতা হলে আসন ভাগাভাগির এই হিসাব পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

দলের শীর্ষ সূত্রগুলো জানায়, তিন দফা জরিপ এবং কেন্দ্রীয় নেতাদের পর্যালোচনার ভিত্তিতে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির তিন নেতা—নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে ২৬০টি আসনের খসড়া তালিকা থেকে ২৩৭টি আসন চূড়ান্ত করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দীর্ঘ আলোচনা শেষে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, এবার কোনো পরিবার থেকে একাধিক ব্যক্তি প্রার্থী হচ্ছেন না। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

দলের আরেক সিনিয়র নেতা জানান, ঘোষিত ২৩৭ আসনের বাইরে ২৩টি আসনে এখনো সিদ্ধান্ত হয়নি। এসব আসনে বিএনপি ও যুগপৎ শরিকদের প্রার্থী নিয়ে পরে সমন্বয় করা হবে।

এদিকে এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত সমঝোতা হলে এই নবগঠিত দলটিকেও কিছু আসন ছেড়ে দিতে পারে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সব রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা। আমরা তাদের স্বাগত জানাই এবং সহযোগিতা করতে চাই।”

বিএনপির ঘোষিত তালিকা অনুযায়ী, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে তিনি কতটি আসনে অংশ নেবেন।

এবারের তালিকায় দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম নেই।

অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সঙ্গে এখনও আনুষ্ঠানিক আসন ভাগাভাগির আলোচনা হয়নি, তবে তাদের কাছে একটি প্রস্তাবিত তালিকা জমা দেওয়া হয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img