Monday, September 7, 2026
27 C
Dhaka

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে আবারও সক্রিয় হয়ে উঠছে রাষ্ট্রবিরোধী চক্র। দেশের শত্রুরা বিভিন্নভাবে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, সমাজে বিভাজন তৈরি ও জনগণের মাঝে হতাশা ছড়াতে অপতৎপর একটি গোষ্ঠী কাজ করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর ‘সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশের মানুষ আজ উদ্বিগ্ন। তারা ভাবছে— কী হচ্ছে, কী হতে পারে। একটি শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। সোশ্যাল মিডিয়াতেও চলছে মিথ্যাচার ও প্রোপাগান্ডা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতিকে বিভক্ত ও দিশেহারা করার অপচেষ্টা চলছে।”

তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি পান গৃহবন্দি অবস্থা থেকে। তখন দেশ গভীর সংকটে নিমজ্জিত ছিল, আর সেই মুহূর্তে জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে নিয়ে আসে। এর মাধ্যমে শুরু হয় বাংলাদেশের পুনর্গঠনের নতুন অধ্যায়।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এক দূরদর্শী ও দেশপ্রেমিক নেতা, যিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছিলেন। তার আমলেই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয় এবং বিচার বিভাগের স্বাধীনতার ভিত্তি স্থাপিত হয়। একই সঙ্গে তিনি অর্থনৈতিক সংস্কারে হাত দেন— গার্মেন্টস শিল্প, প্রবাসে শ্রমিক প্রেরণ ও কৃষি বিপ্লবের মাধ্যমে গড়ে তোলেন স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি।

তিনি বলেন, “জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তার নেতৃত্বেই শুরু হয় ছিল খাল খনন কর্মসূচি, সার ব্যবস্থার সংস্কার ও উচ্চফলনশীল বীজের ব্যবহার— যা কৃষিতে বিপ্লব ঘটায়। শিল্পে তিন শিফট উৎপাদন চালু করে তিনি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মুক্ত করেছিলেন।”

মির্জা ফখরুল বলেন, “যদিও ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, তবুও তার আদর্শ, তার দর্শন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। তার প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন এখনো আমাদের আন্দোলনের প্রাণশক্তি।”

তিনি আরও বলেন, “আজ তারই উত্তরসূরি তারেক রহমান প্রবাসে থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা গড়ে উঠেছিল, সেটি আজও অব্যাহত রয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “৭ নভেম্বর কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই আমরা এগিয়ে যাব, একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img