Thursday, July 9, 2026
25.9 C
Dhaka

এনসিপিকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে : হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব, অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি বলেন, “কয়েকটি মহল এনসিপিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছে।”

এর আগে মধ্যরাতে কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাতে পাটওয়ারীর পদত্যাগের খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা এখনো দলের হাই-কমান্ড আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ গনমাধ্যমকে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের দলের অন্যতম নিবেদিতপ্রাণ নেতা। তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কয়েকটি মহল এনসিপিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে এমন গুজব ছড়াচ্ছে। আমরা দল হিসেবে ঐক্যবদ্ধ আছি, নেতৃত্বেও কোনো বিভাজন নেই। গুজব রটিয়ে কেউ এনসিপির অগ্রযাত্রা থামাতে পারবে না।”

এদিকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতেও এ সংবাদকে “ভিত্তিহীন ও গুজব” বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। কিছু দিন আগেও তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বর্তমানে বিভিন্ন উইংয়ের কাজও দেখছেন। তাই তার পদত্যাগ বা অব্যাহতি নেওয়ার খবর সম্পূর্ণ অসত্য।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...
spot_img

আরও পড়ুন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৪৬টি মামলা দায়ের হয়েছে।...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়া এবং...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন আনার চেষ্টা করেন। এ কারণে সকালে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করার...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক এআই উদ্ভাবন ও নেতৃত্ব...
spot_img