Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগ, যা বললেন এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগপত্র জমা দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে দলটির শীর্ষ নেতারা বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন এবং সংবাদটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দীন সিফাত তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, নাসীর উদ্দীন পাটোয়ারী এখনও দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে দলীয় বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা অব্যাহতির খবরটি সম্পূর্ণ অমূলক।

একই বিষয়ে দলটির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগ সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ গুজব এবং এতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এমন ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম নাসীর উদ্দীন পাটোয়ারীর পদত্যাগের খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দলের পদবিন্যাস ও দায়িত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সূত্রের বরাতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শিগগিরই এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন। তিনি ‘নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালক’ পদে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় শীর্ষ নেতৃত্বও তার প্রস্তাবে মৌন সম্মতি দিয়েছে। এতে মনঃক্ষুণ্ণ হয়ে নাসীর উদ্দীন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করা হয়।

তবে প্রতিবেদনে আরও বলা হয়, নাসীর উদ্দীন দল থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন না, বরং সদস্য হিসেবে থাকবেন। এ ছাড়া সাম্প্রতিক দলীয় কার্যক্রমে তার অনুপস্থিতি নিয়েও বিভিন্ন জল্পনা চলছে। গত ১৭ অক্টোবর নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি অংশ নেননি, যা গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।

প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুগ্ম সদস্যসচিবের বরাতে বলা হয়, পদত্যাগপত্র পাওয়া গেছে, তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img