Wednesday, September 9, 2026
28 C
Dhaka

এনসিপি আগামীর সংসদে নির্ণয়কের ভূমিকা পালন করবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামী সংসদে এনসিপি নির্ণয়কের ভূমিকায় থাকবে। তিনি বলেন, দলটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ সংসদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনের পরেও সংস্কার, বিচার ও ন্যায়পরায়ণতার ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবে এনসিপি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ নগরের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা শাখার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে চাইছে এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন ও দৃশ্যমান বিচারের পর নির্বাচনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

সারজিস আলম বলেন, “আমাদের সাংগঠনিক শক্তি দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামায়াত এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালাতে পারবে না। সেখানে এনসিপি অপরিহার্য রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেবে। অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি তরুণদের ওপর গুরুত্বারোপ করে বলেন, “যদি তরুণরা সংসদে না আসে, বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। আমাদের লক্ষ্য দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে লড়াই চালানো। এনসিপি থাকলে দেশের পরিবর্তন সঠিকভাবে সম্ভব হবে।”

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের আচরণ যদি মনমর্জির ওপর নির্ভর করে, আমরা তা মেনে নেব না। আইনগত কোনো বাধা নেই; সুতরাং এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে। আমরা শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব।”

জোট গঠন বিষয়ে সারজিস আলম বলেন, “১৯৭১ সালের পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ২০২৪ সালের অভ্যুত্থান। আমরা নির্বাচনী জোটে অংশ নেব যদি দেশের এবং জনগণের আকাঙ্খার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কমিটমেন্ট থাকে। তবে শাপলা প্রতীক নিয়ে আমরা নির্বাচনে অংশ নেব।”

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, “উচ্চ কক্ষে পিআর পদ্ধতির পক্ষে হলেও নিম্ন কক্ষে বিপক্ষে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চ কক্ষে পিআর শুরু করলে তার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা যেতে পারে। আমাদের অবস্থান স্পষ্ট।”

সভায় তিনি এনসিপির সাংগঠনিক অগ্রগতি তুলে ধরেন। এনসিপি উত্তরাঞ্চলের প্রতিটি জেলার সাংগঠনিক সমন্বয় সভা পরিচালনা করছে। নভেম্বর মাসের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন করা হবে।

সভায় জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাবেদ রাসিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, উত্তরাঞ্চলের নেতা আবুল বাশার এবং হালুয়াঘাট উপজেলার সমন্বয়ক আবু রায়হান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img