Friday, June 26, 2026
29.3 C
Dhaka

পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর (প্রতিনিধিত্বমূলক সংখ্যানুপাতিক) পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী নির্বাচিত সংসদে নেওয়া হবে। তিনি সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজ যখন পিআরের বিষয়টি সামনে আসে এবং এ নিয়ে আন্দোলন হয়, তখন স্বাভাবিকভাবে যারা দ্রুত নির্বাচন চান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান, তারা উদ্বিগ্ন হন। আমরা পরিষ্কার বলেছি, পিআর সিদ্ধান্ত আগামী সংসদে হবে। পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন, বিদ্যমান ভোট পদ্ধতি থেকে পিআরে পরিবর্তন হবে, তাহলে হবে; জনগণও চাইলে তা হবে। এখন পর্যন্ত জনগণ এ বিষয়ে কিছুই জানে না।”

তিনি আরও বলেন, “পিআরের সমস্যাটি হলো ব্যক্তির স্বাধীনতা যার নির্বাচিত প্রতিনিধি বেছে নেওয়ার, তা দলকেই বেছে নিতে হয়। অর্থাৎ ভোট দিতে হবে দলকে। দল নির্ধারণ করবে কারা পার্লামেন্টে আসবে। আমরা এই দ্বিমতের বিষয়টি তুলে ধরেছি।”

ফখরুল খ্রিষ্টান সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের সহযোগিতা চাইছি। জন গোমেজ শুধু প্রতিনিধিই নন, তিনি আমাদের প্রার্থীও। তিনি বিএনপিতে গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন এবং আছেন।”

বাংলাদেশের রাষ্ট্র ও জাতির আত্মা রক্ষার কথাও উল্লেখ করে তিনি বলেন, “১৯৭১ সালে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ করেছি। আজকের প্রজন্মকে সেই আত্মা রক্ষা করতে হবে।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ও সুষ্ঠু-অবাধ ব্যবস্থার জন্য চেষ্টা করছে। সংস্কার কমিশন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছে। ১৭ অক্টোবর চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে একমত হওয়া প্রস্তাবগুলো স্বাক্ষরিত হবে, বাকি বিষয়গুলো নির্বাচনের ম্যানিফেস্টো আকারে জনগণের সামনে উপস্থাপন করা হবে।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...

শ্বাস নিতে কষ্ট হলে কখন তা হৃদরোগের সতর্ক সংকেত হতে পারে

দৈনন্দিন জীবনে সিঁড়ি ভাঙা, দ্রুত হাঁটা কিংবা সামান্য শারীরিক...
spot_img

আরও পড়ুন

মৃত্যুঝুঁকির গ্রহাণু ঠেকাতে বিজ্ঞানীদের পরিকল্পনা কতটা কার্যকর

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরদের আধিপত্য। সেই ঘটনার পর থেকেই বিজ্ঞানীদের অন্যতম বড়...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট থাকে। তবে সাম্প্রতিক সময়ে অনেক পরিবারে ‘নো কন্ট্যাক্ট’ বা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির পাশাপাশি শিলাবৃষ্টির বৈশিষ্ট্যেও বড় ধরনের...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাইলস, অ্যানাল ফিসার এবং ফিস্টুলা পায়ুপথের সবচেয়ে পরিচিত রোগগুলোর...
spot_img