Saturday, September 12, 2026
29 C
Dhaka

‘নিরাপদ সড়ক চাই!’ আর কত রক্তের স্রোত?

গত ১৯ই মার্চ সকাল ৭ টা ১৫ মিনিটে, প্রগতি সরণি রোড এ চলন্ত দুটি সুপ্রভাত বাসের মধ্যে চাঁপা পড়ে নিহত হয় রাজধানির বিইউপি (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস) তে পাঠরত প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। রাস্তা পারাপারে তার কোন দোষ ছিল না। ট্রাফিক সপ্তাহ চলছে, নাগরিকরা রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ এর অভাবে জেব্রাক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিল, কিন্তু জেব্রাক্রসিং এও এই দেশের জনগণ নিরাপদ নয়। জেব্রাক্রসিং এ যদি প্রাণ দিতে হয় যানবাহনের ধাক্কায়, তবে এ দেশের নাগরিক রাস্তা পারাপারে নিরাপদ কোথায়?

আবরার আহমেদ চৌধুরী, শত স্বপ্ন নিয়ে সবেমাত্র জীবনটি শুরু করল, নানা আকাঙ্ক্ষা, নানা স্বপ্ন, শুধু যে মেধা রয়েছে তার তা নয়, গেল বছর নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনেও বিশেষ অবদান ছিল তার। কিন্তু আবারো, আবারো পাশাপাশি দুটি বাসের আগে যাওয়ার তুমুল এবং তুচ্ছ প্রতিযোগিতায় তাকে তার মূল্যবান প্রাণটি দিতে হল। গত ১ জানুয়ারি রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নাহিদ পারভীন পলি (২২) ও মিম নামে দুই পোশাক শ্রমিকের প্রাণহানি ঘটে। ওই ঘটনার পর মালিবাগে আবুল হোটেলের সামনে বাসচালকের শাস্তির দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। ওই ঘটনার পর বাস ও বাসের চালককে আটক করেছিল হাতিরঝিল থানা-পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রভাতের একজন বাসচালক কালের কণ্ঠকে বলেন, ‘আশরাফ উদ্দিন দায়িত্বে থাকার সময় যাত্রীরা টিকিট কেটে বাস উঠত। সব আয় একসঙ্গে জমা হতো। চাঁদাসহ সড়কের সব খরচ মালিক দিতেন। চালক, হেলপার ও সুপারভাইজরদের দেওয়া হতো নির্দিষ্ট বেতন। তাই চালকদের যাত্রী ধরার তাড়া ছিল না। কিন্তু খন্দকার এনায়েত উল্লাহ দায়িত্ব নেওয়ার পর ওই প্রথা বাতিল করেন। এখন চুক্তির ভিত্তিতে বাস চালাতে হয় চালকদের। মালিকের দৈনিক জমা চার হাজার, সড়ক পরিবহন মালিক সমিতিকে চাঁদা দিতে হয় এক হাজার ৩০ টাকা, পাঁচ জায়গায় ওয়েবিল চেক হয়। চেকারদের দিতে হয় ১০ টাকা করে ৫০ টাকা। জ্বালানি লাগে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার। সার্জেন্ট, পুলিশ ও অন্যান্য খরচ হয় আরো ২০০ থেকে ৩০০ টাকা। এসব খরচ বাদ দেওয়ার পর হেলপার ও সুপারভাইজরকে ২০০ করে ৪০০ টাকা দেওয়ার পর যদি কিছু থাকে তা নেয় চালক।’

তিনি জানান, দিনে দুই ট্রিপ দিলে ওই সব খরচের পর আর কিছু থাকে না। আবার পুলিশ প্রায়ই মামলা দেয়। তাই তিন ট্রিপ ধরার জন্য দ্রুতগতিতে চলতে বাধ্য হয় চালকরা। “প্রতিটি বাসের তলে লেগে আছে লাল রক্তের দাগ। তবে এই রক্তের দাগ লাগাতে সুপ্রভাত পরিবহন যেন মরণ রেস লাগায়। প্যাসেঞ্জার এর সংখ্যার অভাব নেই, তবুও দ্রুত গিয়ে বেশি অর্থ লাভ করতে চায় বাস ড্রাইভাররা। “এ রক্তের দাগ মুছবে কবে?” চিন্তা সকল মানুষের। “প্রতিটি সড়কে চাই ফুট ওভারব্রিজ” দাবি সকল আন্দোলনকারী শিক্ষার্থীদের। “ছোটকাল থেকে পড়ে এসেছি, ট্রাফিক আইন এ দেখে এসেছি যে রাস্তা পারাপারের সময় ফুট ওভারব্রিজ না থাকলে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়। তাহলে নিরাপদে রাস্তা পার হওয়া যাবে, আজ কোথায় গেল সেই নিরাপদ জেব্রাক্রসিং কোথায় গেল আবরারের জীবন? কেন আজ তাহলে জেব্রাক্রসিং রক্তে লাল হয়ে আছে?” প্রশ্ন সকল নাগরিকের।

ট্রাফিক সপ্তাহ চলছে, তাহলে এখন কেন রাস্তায় লাইসেন্সবিহিন, ফিটনেসবিহীন গাড়ি দেখা যায়? কেন জেব্রাক্রসিং এই একজনকে প্রাণ দিতে হল? কেন আবারো ছাত্রদের আন্দোলন করতে হচ্ছে? কিছু প্রশ্ন শুধু প্রশ্নই রয়ে গেল, উত্তর আর পাওয়া গেল না। তবুও সরকারের কাছে শেষ প্রশ্ন, আর কত রক্ত দিতে হবে? আর কত প্রাণ দিলে আমরা নিরাপদে থাকতে পারব?

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img