Monday, September 21, 2026
34 C
Dhaka

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা

কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণের কয়েক সেকেন্ড আগে স্থগিত করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর কার্যক্রম। শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে উৎক্ষেপণের নতুন সময় নির্ধারণ করেছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। হিসেবে যদি একটুও এদিক-সেদিক পাওয়া যায়, তা হলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে। আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে। স্পেসএক্স সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আগামীকাল (শুক্রবার রাত) একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে। যেহেতু এ ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই।’

এদিকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘শেষ মিনিটে মাত্র ৪২ সেকেন্ড আগে ত্রুটি দেখা দিয়েছে। এটি সম্পূর্ণ স্পেসএক্স কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে, বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। দেশবাসীর কাছে দোয়া চাই কাল (শুক্রবার দিবাগত রাত) যেন ভালোভাবে উৎক্ষেপণ হয়।’

স্যাটেলাইট উৎক্ষেপণ ২৪ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যাওয়ার পর অরল্যান্ডের স্থানীয় একটি হোটেলে বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ‘স্যাটেলাইটের সব কিছু কম্পিউটার দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চলে, মানুষের কোনো হাত থাকে না। উৎক্ষেপণকালে কম্পিউটার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে টেস্ট করে হঠাৎ দেখা গেল কোনো একটা সমস্যা দেখা দিয়েছে। সে জন্য তারা এটি স্থগিত করলো।’

তিনি আরও বলেন, ‘ভালো খবর হলো, এখানে যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন- স্যাটেলাইট ও রকেট ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই। গ্রাউন্ড সিস্টেমে হয়তো সামান্য ত্রুটি দেখা দিতে পারে। এই হচ্ছে ঘটনা।’

আরেক প্রশ্নে মাহমুদ বলেন, ‘এটা নতুন কোনো ঘটনা না, এখানে এর আগেও কিছু স্যাটেলাইট ছয়বারের মাথায় উৎক্ষেপণ করতে হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাল (শুক্রবার দিবাগত রাত) আরেকটি তারিখ দিয়েছে। আশা করি কালকে সফলভাবে উৎক্ষেপণ হবে।’

স্পেসএক্স কর্তৃপক্ষ থেকে নিশ্চয়তা প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘উৎক্ষেপণের আগ পর্যন্ত বলা যায় না, এটি জটিল যন্ত্র, যে কোনো সময় ত্রুটি দেখা দিতে পারে।’

বারবার তারিখ পরিবর্তনে সরকারের আর্থিক ক্ষতি প্রসঙ্গে উত্তরে শাহজাহান মাহমুদ বলেন, ‘আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব না। কারণ যতক্ষণ সমস্যা হবে তারা (স্পেসএক্স) খরচ বহন করবে।’

আবহাওয়া খারাপের কারণে সমস্যা হয়েছে কিনা প্রশ্নের উত্তরে চেয়ারম্যান বলেন, ‘যতক্ষণ উৎক্ষেপণ না হয়, ততক্ষণ অনিশ্চয়তা থাকবে। তবে বর্তমান যে আবহাওয়া আছে, তাতে কোনো সমস্যা নেই। এর আগেও এ রকম আবহাওয়ার মধ্যে উৎক্ষেপণ হয়েছে।’

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img