Sunday, June 7, 2026
34.3 C
Dhaka

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

প্রেস উইং জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়েও একমত হয় বাংলাদেশ ও তুরস্ক। এর মাধ্যমে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন খাত এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ এসব ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেওয়ায় তুরস্ক সরকারকে কৃতজ্ঞতা জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়।...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট,...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই...

বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪১ হাজার কোটি টাকা : সরকার

বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের...

বার্ষিক বৈঠকের সিদ্ধান্ত দুই দেশের মধ্যে

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও...

উপজেলা স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের উদ্যোগ

জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা...

শিশু নির্যাতন রোধে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

দেশে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর...

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে গভীর...

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিনে বজ্রসহ...

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা...
spot_img

আরও পড়ুন

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার সকালে তিনি সফরে রওনা হন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

এক ঘড়ির দামই ৭০ লাখ টাকা, চমকে দিলেন রোনালদো

ছবিতে রোনালদোকে সাদা টি-শার্ট ও কালো ট্রাউজারে দেখা যায়। প্রথম দেখায় পোশাকটি সাধারণ মনে হলেও ব্যবহৃত প্রতিটি সামগ্রী ছিল বিলাসবহুল ব্র্যান্ডের। তাঁর পরা সাদা...

আগামী পাঁচ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের...

অনলাইনে ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কী করবেন

গুগলের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা প্রথমে যাচাই করতে পারেন, তাদের কোনো ব্যক্তিগত তথ্য সার্চ ফলাফলে প্রদর্শিত হচ্ছে কি না। এ জন্য নিজের...
spot_img