Monday, September 7, 2026
27 C
Dhaka

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৭ ও ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক অফিস আদেশ জারি করা হবে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গৃহীত আবেদন প্রক্রিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছেন।

দেশজুড়ে মোট শূন্য পদের তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ ১০ হাজার ২৭৮টি পদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে আরও ১৫০টি পদ রয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। প্রতিটি অংশে আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার পর ৮ নম্বরের মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ওপর ১২ নম্বর বরাদ্দ থাকবে।

জানা গেছে, ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হলেও এবারই প্রথম এনটিআরসিএ-কে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। গত ২৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এই ক্ষমতা প্রদান করা হয়।

নিয়োগের ক্ষেত্রে সবশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, এবার প্রথমবারের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় ১০ হাজারের বেশি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৮০ হাজারেরও বেশি প্রার্থী।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img