সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের পাশাপাশি গাছের ডালপালা কাটার কার্যক্রম পরিচালনার জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে। তবে কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
লাক্কাতুরাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকা।
সিএ/এএ


