Tuesday, October 6, 2026
27.7 C
Dhaka

একটা ভোটের অনেক দাম, বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরুর আগেই অনেক বয়োজ্যেষ্ঠ ভোটারকে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। বয়স ও শারীরিক অসুবিধা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগে তাঁদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

৯০ বছর বয়সী মো. শফিক লাঠিতে ভর দিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে ভোট দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বয়োজ্যেষ্ঠ স্ত্রীও। ভোট দেওয়ার পর মো. শফিক বলেন, কিছুটা কষ্ট হলেও নির্বিঘ্নে পরিবার নিয়ে ভোট দিতে পেরে তিনি আনন্দিত।

ঢাকা–১৬ আসনের আহছানিয়া মিশন স্কুল কেন্দ্রে ভোট দেন ৭০ বছর বয়সী উজির আহমেদ। একজন আনসার সদস্যের সহায়তায় তিনতলা পর্যন্ত উঠতে তাঁর সময় লাগে। কষ্ট হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘একটা ভোটের অনেক দাম, বাবা।’

ঢাকা–১০ আসনের ভোটার ৭৪ বছর বয়সী মাহফুজুল হক ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। একই আসনের আরেক প্রবীণ ভোটার ৮০ বছর বয়সী মিজানুর রহমান নয়াটোলা আনওয়ারুল উলূম নোমানিয়া কামিল মাদ্রাসা কমপ্লেক্স কেন্দ্রে ভোট দেন। তিনি জানান, বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি। এবার সকাল সকাল কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের বাসিন্দা ৭০ বছর বয়সী মো. আবুল হোসেন ভোটগ্রহণ শুরুর আগেই যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘২০০৮–এর পর ১৭ বছর কোনো ভোট দিইনি। এবার একটু উৎসবের মতন লাগছে। তাই পরিবারের তিন সদস্যকে নিয়ে এসেছি।’

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে–বিপক্ষে ‘হ্যাঁ’–‘না’ ভোট দিয়ে মত জানাচ্ছেন ভোটাররা।

সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলার কথা রয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img