Tuesday, June 16, 2026
32.6 C
Dhaka

আয়-ব্যয়ের হিসাব প্রকাশের শর্তে বেতন বৃদ্ধির প্রস্তাব

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও দেশের অর্থনৈতিক সক্ষমতা ও এর প্রভাব বিবেচনা না করলে তা জনগণের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহি নিশ্চিত না হলে নতুন পে স্কেল ঘুষ ও দুর্নীতির ‘প্রিমিয়াম’ বৃদ্ধির হাতিয়ারে পরিণত হতে পারে।

রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা ও জনগণের সহজে সেবা পাওয়ার নিশ্চয়তা দিতে হলে জনপ্রশাসনে কার্যকর সংস্কার, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রস্তাবিত বেতন-ভাতা বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে আর্থিক সংকটে থাকা সাধারণ জনগণের ওপর। প্রস্তাব অনুযায়ী বিপুল অর্থের সংস্থান কীভাবে করা হবে, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা এখনো দেখা যায়নি। পাশাপাশি এই ব্যয়ভার বহনের জন্য রাষ্ট্রের উপযুক্ত পরিবেশও তৈরি হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বেতন-ভাতা বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যসহ বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। সরকার এ পরিস্থিতি মোকাবেলায় কীভাবে এগোবে, সে বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হলেও একটি বড় অংশের মধ্যে ঘুষ ও দুর্নীতি কার্যত অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, অতীতে এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে বেতন-ভাতা বৃদ্ধির ফলে দুর্নীতি কমেছে। বরং বেতন বৃদ্ধির তুলনায় বেশি হারে ঘুষ ও অবৈধ লেনদেন বেড়েছে, যার বোঝা বহন করতে হয়েছে জনগণকে। এবারও এর ব্যতিক্রম হবে—এমন বিশ্বাস করার কারণ নেই।

ড. ইফতেখারুজ্জামান বলেন, একদিকে সরকারি কর্মচারীদের সেবা প্রদানের মানসিকতার ঘাটতি, জবাবদিহিহীন আচরণ ও দুর্নীতির প্রবণতা অব্যাহত রাখা, অন্যদিকে তাদের দাবিমতো বেতন-ভাতা বৃদ্ধি করা সাধারণ জনগণের প্রতি উপহাসের শামিল।

টিআইবি জানায়, জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে যদি সরকার বেতন-ভাতা বৃদ্ধির নির্ভরযোগ্য উপায় বের করতেও পারে, তবুও বিষয়টি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান কঠোরভাবে বাস্তবায়নের শর্তে বেতন-ভাতা বৃদ্ধির প্রস্তাব বিবেচনা করা যেতে পারে।

এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হিসেবে সব পর্যায়ের সরকারি কর্মচারীদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশ করার কথা উল্লেখ করেন তিনি। যারা নিয়মিতভাবে এই হিসাব প্রকাশ করবেন, কেবল তাদের ক্ষেত্রেই নতুন পে স্কেল কার্যকর করা উচিত। যারা তা করবেন না, তাদের জন্য বেতন-ভাতা বৃদ্ধি প্রযোজ্য না করার আহ্বান জানায় টিআইবি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি...

আসল আম চিনবেন কীভাবে, জেনে নিন আম কেনার কার্যকর উপায় ও আম ক্যালেন্ডার

গ্রীষ্মকাল এলেই দেশের বাজারগুলোতে নানা জাতের আমের সমারোহ দেখা...

চ্যাটজিপিটিতে ফুটবল বিশ্বকাপের আবহে নিজের ছবি তৈরির ৩ কার্যকর প্রম্পট

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। মাঠের...

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অফিসের

দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের মধ্যে দমকা বা ঝড়ো...

কেন কবর জিয়ারতে উৎসাহ দিয়েছেন রাসুল (সা.)

ইসলামে কবর জিয়ারত মানুষের অন্তরে আখেরাতের স্মরণ জাগ্রত করার...

ঘরে থাকা উপকরণেই তৈরি করুন তেঁতুলের মজাদার শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা পানীয়ের বিকল্প নেই।...

স্বচালিত গাড়ির ভবিষ্যৎ গড়তে নতুন উদ্যোগ উবারের

স্বচালিত যানবাহন প্রযুক্তিকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করতে বড়...

আমানতদারিতা কেন মোমিনের অন্যতম বৈশিষ্ট্য

ইসলামী শিক্ষায় আমানত রক্ষা একটি মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে...

স্বাস্থ্যকর হলেও বেশি আদা খাওয়া কেন ঝুঁকিপূর্ণ

রান্নাঘরের অন্যতম পরিচিত উপাদান আদা শুধু খাবারের স্বাদ ও...

চ্যাটবট থেকে পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হতে চায় চ্যাটজিপিটি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সক্ষমতা আরও বিস্তৃত করতে বড়...

ফরিদপুরে ২০ বছর ধরে কাঁচা সড়কে দুর্ভোগ, রাজনৈতিক বৈষম্যের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক...
spot_img

আরও পড়ুন

রাষ্ট্রনেতাদের কাছে মহানবীর পাঠানো চিঠি ও কূটনৈতিক উদ্যোগের ইতিহাস

হুদাইবিয়ার সন্ধির পর আরব উপদ্বীপে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হয়ে ওঠে। সেই সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইসলামের দাওয়াত বিশ্বপরিসরে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ...

চিংড়ি-লাউশাক রান্নার সহজ রেসিপি

দেশীয় রান্নায় শাক ও মাছের সমন্বয় সব সময়ই বিশেষ জনপ্রিয়। পুষ্টিগুণে ভরপুর লাউশাক এবং সুস্বাদু চিংড়ির মিশেলে তৈরি চিংড়ি-লাউশাক হতে পারে ভাতের সঙ্গে একটি...

মহাকাশ নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা, যা বিজ্ঞানের তথ্যের সঙ্গে মেলে না

মহাকাশ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর বাইরে কী রয়েছে, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না কিংবা মহাবিশ্বের রহস্য কী—এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই...

মুমিনের জীবনে আত্মসমালোচনার গুরুত্ব ও উপকারিতা

অন্যের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করা মানুষের স্বাভাবিক প্রবণতার একটি অংশ। তবে ইসলামের দৃষ্টিতে একজন সচেতন মুমিনের প্রধান দায়িত্ব হলো নিজের কাজ, চিন্তা, আচরণ ও...
spot_img