Thursday, April 23, 2026
34 C
Dhaka

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিল কুমিল্লার তিন শতাধিক শিক্ষার্থী

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০২৪ সালে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করে। এর ধারাবাহিকতায় এ বছর তৃতীয়বারের মতো দেশব্যাপী এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। ভাষাবিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং মাতৃভাষা চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ক-ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং খ-ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্ধারিত সেবাবক্সের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অলিম্পিয়াডে অংশ নেয়।

এ বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি অঞ্চল থেকে ক-ক্যাটাগরি ও খ-ক্যাটাগরি মিলিয়ে মোট ২০০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্ব ফেব্রুয়ারি-২০২৬ এ সুবিধাজনক সময়ে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে দুই ক্যাটাগরি থেকে মোট ছয়জন শিক্ষার্থী একুশের অনুষ্ঠানমালায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। এছাড়া ক ও খ ক্যাটাগরি থেকে প্রথম স্থান অধিকারী দুইজন শিক্ষার্থী এ বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

এই কর্মসূচির অংশ হিসেবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লার গৌরীপুরে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের কুমিল্লা অঞ্চল পর্বের বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কুমিল্লা অঞ্চল পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক, মাতৃভাষা গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. নজরুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) প্রফেসর ড. খিলফাত জাহান যুবাইরাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী এবং কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

এ আয়োজনের কুমিল্লা অঞ্চল পর্বে ক-ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২৪৩ জন এবং খ-ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সব মিলিয়ে মোট ৩০২ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী নির্ধারিত পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মূল্যায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফলাফল ঘোষণা পর্বে ভাষাবিজ্ঞানী ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই একটি জনগোষ্ঠী তার মনন, মেধা ও চিন্তা প্রকাশ করে। পৃথিবীতে অনেক মাতৃভাষা বিপন্ন অবস্থায় রয়েছে এসব ভাষা সঠিকভাবে চর্চা না করলে তা মৃত্যুমুখে পতিত হবে। মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে ওই ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বিলীন হয়ে যাওয়া। কাজেই বিপন্ন ভাষা চর্চা, অনুশীলন, পুনরুজ্জীবন, নথিবদ্ধকরণ আবশ্যক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ কাজটি করে যাচ্ছে।’

সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ফলাফল ঘোষণা শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img