Wednesday, June 17, 2026
28.8 C
Dhaka

মাথায় গুলিতে ম্যাসিভ ব্রেন ইনজুরি, লাইফ সাপোর্টে হাদি

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে এখনই আশার গল্প শোনানোর মতো কোনো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টা হাদির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডা. সায়েদুর রহমান জানান, হাদির মাথায় গুলিটি বাম কানের ঠিক ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। ব্রেন স্টেম মানুষের শ্বাসপ্রশ্বাসসহ জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

তিনি বলেন, ‘হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আগামী ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এই অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা সম্ভব নয়। রোগীকে কেবল লাইফ সাপোর্টে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’

বিশেষ সহকারী আরও জানান, হাদিকে বর্তমানে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তবে সামান্য আশার জায়গা হিসেবে তিনি উল্লেখ করেন, অপারেশনের সময় হাদির শরীরে নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল এবং এখনো তার শরীরে ‘সাইন অব লাইফ’ রয়েছে।

তবে পরিস্থিতি যে অত্যন্ত জটিল, সেটিও স্পষ্ট করে জানান ডা. সায়েদুর রহমান। তাঁর ভাষায়, ‘অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুল্যান্সে করে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। যদিও আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’

এর আগে শুক্রবার রাত ৮টার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় ঢাকা মেডিক্যালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক জাহিদ রায়হান সাংবাদিকদের জানান, ‘হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ঘটনার পর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই রোগীর বিষয়ে আমরা আশার কোনো কথাই বলব না। তিনি সর্বোচ্চ খারাপ অবস্থায় আছেন, তবে এখনো বেঁচে আছেন। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

এদিকে ঘটনার তদন্ত প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সূত্র: হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ
সিএ/এএ

spot_img

আরও পড়ুন

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...
spot_img

আরও পড়ুন

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের সিদ্ধান্ত একদিনে আসেনি। দীর্ঘ সময়ের দাওয়াতি সংগ্রাম, নির্যাতন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ধীরে ধীরে...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার বরফখণ্ড বা হিমশৈলের সংখ্যা গত কয়েক দশকে ব্যাপকভাবে বেড়েছে। বিজ্ঞানীদের নতুন গবেষণায় উঠে এসেছে, এই...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক দেশ স্বাভাবিক বিষয় হিসেবে দেখে। তবে দীর্ঘমেয়াদে বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি দেশের অর্থনৈতিক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক ডিজাইন) সহযোগী অধ্যাপক আল মঞ্জুর এলাহী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশে বদলে যাচ্ছে সৃজনশীল...
spot_img