Sunday, September 6, 2026
27 C
Dhaka

রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সিইসির

রাজনৈতিক দলগুলোর যথাযথ সহযোগিতা না পেলে নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, নির্বাচন কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। তবে রাজনৈতিক দলগুলো যদি আচরণবিধি না মানে এবং সহযোগিতা না করে, তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তোলা ও আচরণবিধি পরিপালন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সিইসি। তিনি এ সময় জোর দিয়ে বলেন, কমিশন নির্বাচনী পরিবেশ শান্ত ও স্বচ্ছ রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত। নির্বাচনী নিয়ম-কানুন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন ও সমস্যা এড়াতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করা অপরিহার্য। এ কারণে রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যেন তারা নিজেদের নেতাকর্মীদের আচরণবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়। তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো বিধি মানলে নির্বাচনী পরিবেশ আরও সহজ ও স্বাভাবিক থাকবে।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার সুরক্ষিত রাখতে এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা অটুট রাখতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।

সিইসি মনে করেন, সবার সহযোগিতায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। এজন্য কমিশন রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সমন্বিত সহযোগিতা প্রত্যাশা করছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img