Friday, July 3, 2026
28.1 C
Dhaka

বাণিজ্যে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে সফররত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাতে অংশ নেন।

পররাষ্ট্র উপদেষ্টা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দল ১ ও ২ নভেম্বর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে তুর্কি মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেছিলেন।

সাক্ষাতে তৌহিদ হোসেন বাংলাদেশের এবং তুরস্কের ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তুরস্কে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের আহ্বান জানান। এছাড়া, বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে তুরস্কের আগ্রহ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সরকার সম্প্রতি দেশে তুরস্কের সাংস্কৃতিক সংস্থা ‘ইউনূস এমরে ইনস্টিটিউট’-এর একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে।

সাক্ষাতে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজ। তিনি বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...
spot_img

আরও পড়ুন

যেমন গড়ে উঠেছিল আইয়ুবি যুগের মাদ্রাসা ব্যবস্থা

ইসলামের ইতিহাসে সুলতান সালাহউদ্দিন আইয়ুবির নাম সাধারণত ক্রুসেডারদের বিরুদ্ধে সামরিক সাফল্যের জন্য স্মরণ করা হয়। তবে তাঁর শাসনামলে যে বিস্তৃত শিক্ষা সংস্কার এবং সুন্নি...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন: রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপকে চীন সমর্থন করে না। তিনি জানান, এ ধরনের ইস্যুতে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট...

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...
spot_img