Thursday, July 9, 2026
26.6 C
Dhaka

একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস, শীত বাড়বে ডিসেম্বর থেকে

চলতি নভেম্বর থেকেই দেশে শুরু হতে যাচ্ছে শীতের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ৩টি তীব্র আকার ধারণের আশঙ্কা রয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে প্রকাশিত মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, এবারের শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও বেশি শীতল হতে পারে। উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রার ওঠানামা, কুয়াশা ও হালকা বৃষ্টিপাত জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে শীতের দাপট বেশি থাকবে।

অন্যদিকে, নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মৌসুমি পূর্বাভাসে আরও জানানো হয়, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হবে মৌসুমের সবচেয়ে ঠান্ডা সময়। এ সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যা গ্রামীণ জীবনে বিশেষ প্রভাব ফেলবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মমিনুল ইসলাম বলেন, “নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। সাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে।...

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায়...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...
spot_img

আরও পড়ুন

আদিম যুগে ফল ও সবজি দেখতে কেমন ছিল? বদলে যাওয়ার বিস্ময়কর ইতিহাস

হাজার হাজার বছর আগে মানুষের পরিচিত ফল ও সবজির চেহারা, স্বাদ এবং গঠন আজকের মতো ছিল না। দীর্ঘ সময় ধরে মানুষের নির্বাচনী প্রজনন ও...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হলে হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী অবস্থা তৈরি হতে পারে। চিকিৎসকদের মতে, এটি একটি...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের র‍্যামের দাম ৫০০ থেকে ১ হাজার...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই রোগে শরীরের রোগ...
spot_img