Sunday, September 6, 2026
27 C
Dhaka

বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে : সিইসি

বাংলাদেশ এখন এক সংকটময় সময়ে অবস্থান করছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে অগ্রসর হবে, তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যার দিক থেকে এটি সর্ববৃহৎ বাহিনী। তাই শুধুমাত্র প্রচলিত ধারায় কাজ করলে হবে না, বরং দায়িত্বশীলভাবে অতিরিক্ত উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে বাংলাদেশ কীভাবে হাঁটবে, তা আগামী নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে। “আমি এই দায়িত্বকে শুধু চাকরি হিসেবে দেখি না, বরং এটি একটি চ্যালেঞ্জ। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অতি সতর্কভাবে কাজ করতে হবে।”

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রায় ১০ লাখ ব্যক্তি নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। প্রবাসী ও কারাবন্দিদের জন্য এবার অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে, যাতে তারাও ভোট দিতে পারেন।

তিনি আরও জানান, আগামী ১৬ নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ চালু করা হবে। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন এবং তাদের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে।

সচেতনতার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য দেখলেই যাচাই ছাড়া শেয়ার করা ঠিক নয়। এখন মানুষ যাচাই-বাছাই না করেই বিশ্বাস করে ফেলে। তাই সবাইকে সতর্ক হতে হবে।”

তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে যোগাযোগ করা যাবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img