Thursday, July 9, 2026
26.9 C
Dhaka

নভেম্বরে বাড়বে বৃষ্টি, ঘূর্ণিঝড়েরও আশঙ্কা

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও জানানো হয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ু সম্পূর্ণ বিদায় নিলেও বঙ্গোপসাগরে এখনো উষ্ণতা ও আর্দ্রতার মাত্রা তুলনামূলক বেশি রয়েছে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। এর ফলে মাসের মধ্যভাগ বা শেষভাগে কোনো সময় নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের অধিকাংশ স্থানে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে। এ সময় ভোর থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া মৌসুমি পরিবর্তনের এই সময়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে দক্ষিণে প্রবাহিত হতে শুরু করবে, যার প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীতের আমেজ দেখা দিতে পারে। তবে বৃষ্টিপাত ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে অনেক অঞ্চলে আবহাওয়া অস্থির থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদেরা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন, ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকলে আগেভাগেই সতর্ক সংকেত জারি করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?...

সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বেশি থাকে, জানালেন বিশেষজ্ঞরা

হার্ট অ্যাটাক দিন বা রাতের যেকোনো সময় হতে পারে।...

মিসর ও আফ্রিকায় ইসলামের বিস্তার: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ধারাবাহিকতা

সপ্তম শতাব্দীর মধ্যভাগে ইসলামি ইতিহাসে সূচিত হয় এক নতুন...

ইবনে বতুতার ভ্রমণে মধ্যযুগের আতিথেয়তার অনন্য চিত্র

আধুনিক যুগে বিমান যোগাযোগ, অনলাইন বুকিং কিংবা আন্তর্জাতিক আয়োজনের...

চবিতে চালু হলো দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের...

সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, থানা-হাসপাতাল-বিদ্যালয়ে পানি

টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়ায়...

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...
spot_img

আরও পড়ুন

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এই রোগে শরীরের রোগ...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা এবং পরার্থপরতার সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জনপ্রিয় আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।...

বাংলাদেশ থেকে তিন মাসে ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার ৪টি ভিডিও অপসারণ করেছে ভিডিওভিত্তিক...

নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী?

প্রশ্ন: নারীর মরদেহ ও কাফনে সুগন্ধি ব্যবহারের বিধান কী? নারীর মরদেহ দাফনের সময় কবর ঘিরে পর্দা ঝোলানো কি জরুরি? উত্তর: ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, পুরুষের...
spot_img