Monday, September 7, 2026
28 C
Dhaka

ঐকমত্য কমিশনের মেয়াদ পূর্তিতে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জাতীয় ঐকমত্য কমিশনের সফল মেয়াদপূর্তি উপলক্ষে কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে তৈরি জুলাই জাতীয় সনদ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে এক ঐতিহাসিক মাইলফলক।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঐকমত্য কমিশন, যার নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস নিজেই। কমিশনের মেয়াদ শেষ হয় ৩১ অক্টোবর। এ সময় কমিশন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করে।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ শুধু আসন্ন জাতীয় নির্বাচনের পথ সুগম করবে না, বরং দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন, এই সনদ এমন এক গণতান্ত্রিক সংস্কৃতির ভিত্তি তৈরি করবে যেখানে কোনো স্বৈরাচারী শক্তি আর মাথাচাড়া দিতে পারবে না।

ড. ইউনূস বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়া চালিয়েছি—কোনো বিদেশি মধ্যস্থতা ছাড়াই।” তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো নিজেদের উদ্যোগে সংলাপের মাধ্যমে ঐকমত্যে পৌঁছেছে, যা বিশ্ববাসীর সামনে বাংলাদেশের একটি ইতিবাচক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই ঐতিহাসিক সনদ সম্ভব হয়েছে। তিনি এটিকে পৃথিবীর জন্য এক “অন্যতম নজির” হিসেবে উল্লেখ করেন, যা ভবিষ্যতে অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করবে।

এছাড়া, ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দারসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। গণমাধ্যমের প্রতিনিধিদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা কমিশনের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে অর্জিত এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে, কারণ ফ্যাসিবাদী শক্তিগুলো এখনো জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলায় সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img