Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট, নেটওয়ার্কেও মিলবে না সংযোগ

আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে দেশের জাতীয় পর্যায়ের ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) সিস্টেম। এর ফলে অবৈধ বা আনঅফিসিয়াল পথে আমদানিকৃত যেকোনো মোবাইল সেট আর বাংলাদেশের নেটওয়ার্কে সচল থাকবে না। একই সঙ্গে বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন বৈধভাবে চালাতে হলে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এনইআইআর চালুর মধ্য দিয়ে দেশের সব ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডেটাবেইজে যুক্ত হবে। এতে অবৈধ মোবাইল শনাক্ত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। পাশাপাশি এই পদক্ষেপে সাইবার অপরাধ কমবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।

বিটিআরসি সূত্র জানায়, অবৈধ ফোনের মাধ্যমে নানা অপরাধ সংঘটিত হচ্ছে। অপরাধীরা অচিহ্নিত ডিভাইস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাচ্ছে। নতুন সিস্টেম কার্যকর হলে এসব ফোন চিহ্নিত করা সহজ হবে। বিদেশ থেকে আনা যেকোনো ফোন ব্যবহারের আগে জাতীয় ডেটাবেইজে নিবন্ধন করতে হবে।

প্রাথমিকভাবে ১৬ ডিসেম্বরের আগে যেসব বৈধ ও অবৈধ ফোন নেটওয়ার্কে সচল থাকবে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। তবে এর পর থেকে নতুন কোনো ফোন নেটওয়ার্কে যুক্ত হলে সেটির বৈধতা যাচাই করা হবে। বৈধ প্রমাণিত হলে সেটি সচল থাকবে, আর অবৈধ হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং এক মাসের মধ্যে রেজিস্ট্রেশন না করলে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে বিশেষ নিবন্ধনের সুযোগ থাকবে। এজন্য neir.btrc.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র—যেমন পাসপোর্ট, ভিসা বা ক্রয় রশিদ—দাখিল করতে হবে। মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকেও এই সেবা পাওয়া যাবে।

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পর নতুন ফোন কেনার আগে গ্রাহকরা ফোনের বৈধতা যাচাই করতে পারবেন ‘KYD <space> 15 digit IMEI’ লিখে ১৬০০২ নম্বরে পাঠিয়ে। এছাড়া *১৬১৬১# নম্বরে ডায়াল করেও ফোনের রেজিস্ট্রেশন অবস্থা জানা যাবে।

চুরি বা হারানো ফোনও ব্লক বা আনলক করা যাবে এনইআইআর পোর্টাল, মোবাইল অ্যাপ অথবা অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) জানান, এই সিস্টেম চালুর ফলে মোবাইল ফোন ও সিম সংক্রান্ত অপরাধ দমন সহজ হবে। চোরাই ও রিফাবরিসড ফোন বাজারে না থাকায় দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক দামে ফোন বিক্রি করতে পারবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর চালুর মাধ্যমে রাজস্ব ক্ষতি রোধ হবে এবং অবৈধ ডিভাইস থেকে সংঘটিত অপরাধ কমে আসবে।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাকারিয়া শহীদ বলেন, এই উদ্যোগ বৈধ আমদানিকারক ও স্থানীয় উৎপাদনকারীদের সমান প্রতিযোগিতার সুযোগ দেবে। এতে প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, এনইআইআর কার্যকর হলে অপারেটর ও খুচরা বিক্রেতারা আরও স্বচ্ছ বাজার ব্যবস্থায় কাজ করতে পারবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img