Thursday, September 17, 2026
27 C
Dhaka

জাতি মূল্যায়ন করবে আমরা কী করতে পেরেছি, কী পারিনি: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “গত ১৫ মাস ধরে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ, আমাদের হাতে আরও দুই থেকে তিন মাস সময় আছে। এরপর জাতিই মূল্যায়ন করবে— আমরা কী করতে পেরেছি, আর কী করতে পারিনি।”

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্ত-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি একেবারে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে কাজ করেছি। সম্প্রতি বলা হচ্ছে কিছু উপদেষ্টা ‘সেফ এক্সিট’ চান— কিন্তু আমার সেই প্রয়োজন নেই। আমি চাই, সরকার একটি অর্ডিন্যান্স জারি করে ঘোষণা দিক যে বর্তমান ২২/২৩ জন উপদেষ্টা ভবিষ্যতে নির্বাচিত সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী হবেন না। এতে স্বচ্ছতা আরও বাড়বে।”

রাজনৈতিক সংযোগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “শোনা যাচ্ছে, কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন ভবিষ্যতের সরকারে থাকার আশায়। আমি স্পষ্ট করে বলি, আগামী সরকার যদি আমাকে সম্মান জানিয়ে দাওয়াতও দেয়— আমি কেবিনেটে যোগ দেব না। আমি কৃতজ্ঞতা জানিয়ে তা প্রত্যাখ্যান করব।”

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, “আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্যাগোডা, শ্মশান, মন্দির, চার্চ এবং সেমিটারিতে বরাদ্দ দিয়েছি। এই অর্থ সরকারি তহবিল থেকে আসে— সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এটি শরিয়াভিত্তিক অর্থ নয়, বরং একটি সেক্যুলার ব্যবস্থার আওতায় রাষ্ট্র পরিচালিত হয়। আমরা ব্রিটিশ আমল থেকে প্রাপ্ত কাঠামোর মধ্যেই রাষ্ট্র পরিচালনা করছি।”

তিনি আরও বলেন, “শরিয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি। রাষ্ট্রের দায়িত্ব সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা। আমি যতদিন দায়িত্বে আছি, মন্দিরে যাওয়াটাও আমার দায়িত্বের অংশ। ফেব্রুয়ারির পর যদি দায়িত্ব শেষ হয়, তখন সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে।”

সম্প্রীতির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সম্প্রতি আমি চট্টগ্রাম থেকে ফিরে এসেছি, যেখানে ‘কঠিন চীবরদান’ অনুষ্ঠানে অংশ নিয়েছি। এই পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি না থাকলে রাষ্ট্র কখনোই অগ্রগতি অর্জন করতে পারবে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মৃত্যু সম্পর্কে ভুয়া খবর ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “ফেসবুকে অনেকে সীমা না জেনে কত কিছু লিখছে। কেউ কেউ লিখেছে আমি নাকি মারা গেছি— এমন খবর দেখে অনেকেই সত্যিই বিশ্বাস করেছে। আমি বলি, একদিন আমি অবশ্যই মারা যাবো, কিন্তু এখনো নয়।”

নিজের কাজের সারসংক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “আমি ১৫ মাস ধরে কোনো দুর্নীতি করিনি। হজযাত্রীদের কাছ থেকে আদায় করা সাড়ে আট কোটি টাকা ফেরত দিয়েছি। সৌদি আরবে এজেন্সিগুলোর আটকে থাকা ৩৯ কোটি টাকা দেশে এনে বণ্টন করেছি। তবে গত ১৬-১৭ বছরের জট এক-দেড় বছরে পুরোপুরি কাটানো সম্ভব নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আন্তরিকভাবে।”

সি.এ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img