Friday, July 24, 2026
25.5 C
Dhaka
No menu items!

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বে শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতা নিশ্চিত করতে হলে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ক্রমাগত বিকশিত করতে হবে। তিনি মনে করেন, বর্তমান বিশ্বের জটিল সংকট ও পরিবর্তিত বাস্তবতায় জাতিসংঘের কার্যকর ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন।

২৪ অক্টোবর জাতিসংঘ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘ যদি সত্যিকার অর্থে শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হতে চায়, তবে তাকে নতুন বাস্তবতার সঙ্গে অভিযোজিত হয়ে আরও গতিশীল, সমন্বিত ও ফলপ্রসূ হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সবসময় জাতিসংঘ সংস্কারের পক্ষে, যাতে এটি আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে কাজ করতে পারে।

অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ বিশেষ দিনে বাংলাদেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে যে, জাতিসংঘ সনদের মূল আদর্শ—শান্তি, স্থিতিশীলতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় দেশটি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ ও সংশ্লিষ্ট অংশীদারদের অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, জাতিসংঘ দিবস হলো ভয় ও অভাবমুক্ত একটি বিশ্ব গড়ার অঙ্গীকার পুনঃস্মরণ করার সুযোগ। গত আট দশকে জাতিসংঘ তার কার্যক্রমের পরিধি ও প্রভাব বহুলাংশে বৃদ্ধি করেছে। শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন ও মানবকল্যাণে সংস্থাটির অবদান অনস্বীকার্য।

১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ একটি সক্রিয়, দায়িত্বশীল ও অবদানশীল সদস্য রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। নীল হেলমেটধারী বহু বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশসহ বৈশ্বিক দক্ষিণের দেশগুলো নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার ওপর নির্ভরশীল। কিন্তু একতরফা সিদ্ধান্ত ও বৈষম্যমূলক নীতির কারণে বিশ্বব্যবস্থায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাতসমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বহুপক্ষীয় কূটনীতি এখন কঠিন পরীক্ষার মুখে। চরম জাতীয়তাবাদ, ঘৃণার রাজনীতি এবং মানবিক কষ্টের প্রতি উদাসীনতা বহু বছরের অর্জিত অগ্রগতিকে বিপন্ন করছে।

গাজার চলমান হত্যাযজ্ঞের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আজ বিশ্বের মানুষ গণহত্যার সরাসরি দৃশ্য প্রত্যক্ষ করছে। পাশাপাশি, আমাদের নিজস্ব অঞ্চলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও অধিকারবঞ্চনার ঘটনাও সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির ভয়াবহ দৃষ্টান্ত। এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় মনোযোগ ও ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img