Sunday, September 6, 2026
27 C
Dhaka

নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠন হবে: সিইসি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এআইকে অস্ত্র বা যন্ত্রের সঙ্গে তুলনা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “একজন ডাক্তার যেমন এটি ব্যবহার করতে পারেন, তেমনি একজন ছিনতাইকারীও ব্যবহার করতে পারে।”

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এআইয়ের অপব্যবহার রোধে নির্বাচন কমিশন একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা নিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচন কমিশন আয়োজিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এ কথা জানান।

তিনি বলেন, “আমরা সবাই মিলে একত্রে চিন্তা করলে আরও ভালো কিছু বেরিয়ে আসবে। এই কর্মশালাটি একটি সুনির্দিষ্ট সমাধান বের করার সুযোগ।” সিইসি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার মোকাবিলায় একটি শক্তিশালী অবকাঠামো গড়তে হবে।

সিইসি বলেন, “আমি শুধু নীতিগত নির্দেশিকা নয়, বরং বাস্তবায়নযোগ্য খুঁটিনাটি জানতে চাই। কর্মশালা থেকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ আশা করছি।”

২৪ ঘণ্টার নজরদারি ও ফ্যাক্ট চেকিং
সিইসি জোর দিয়ে বলেন, “নির্বাচন চলাকালীন সময়ে, বিশেষ করে গভীর রাতেও বহু কিছু ঘটে যেতে পারে। তাই ভুল বা মিথ্যা তথ্যের দ্রুত মোকাবিলায় গঠিত সেলকে ২৪ ঘণ্টা সক্রিয় থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাক্ট চেকিংয়ের পদ্ধতি কেমন হবে, কত দ্রুত তথ্য যাচাই করা যাবে, এবং কোন সংস্থাকে এতে যুক্ত করা হবে—এ বিষয়ে সুনির্দিষ্ট সমাধান প্রয়োজন।” ফ্যাক্ট চেকিংয়ের জন্য কতজন কর্মী লাগবে, তাদের যোগ্যতা ও দায়িত্ব কী হবে, তাও নির্ধারণ করতে হবে।

প্রত্যন্ত অঞ্চলের সংযোগ স্থাপন
সিইসি পাহাড়ি ও দুর্গম অঞ্চলের তথ্যপ্রবাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “পাহাড়ের দুর্গম এলাকা বা সমুদ্র উপকূলের অফশোর দ্বীপগুলো থেকে মিথ্যা তথ্য আসতে পারে। এই তথ্যের কাছে পৌঁছানো ও তা মোকাবিলার জন্য প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সেলের কার্যকর সংযোগ স্থাপন জরুরি।”

তিনি আরও জানান, “প্রতি শিফটে কতজন কর্মী দরকার, তাদের শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কেমন হবে—এসব বিষয়ে স্পষ্ট সুপারিশ দিতে হবে।”

স্থানীয় সংযোগ প্রসঙ্গে সিইসি বলেন, “প্রত্যন্ত অঞ্চলে কারা আমাদের হয়ে কাজ করবে এবং মিথ্যা তথ্যের বিষয়ে কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে—এসব খুঁটিনাটি বিষয়ও নির্ধারণ করতে হবে।”

সিইসি আশা প্রকাশ করেন, এই কর্মশালা নির্বাচনী প্রক্রিয়ায় এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img